মায়ের দুধের আদুরে স্বাদের মতো শুভ্র দেশ
প্রিয়তমার কাজল চাহনির মতো সুন্দর দেশ
দেবে এমন একটা দেশ আমায় !!!
একটা দেশ দেবে আমায়
যে দেশের শিশুগুলো ভরপেট থাকবে সারাদিন
যে দেশের গাভিগুলোর ওলান প্রতিদিনই ফুলে ফেঁপে উঠবে গৃহস্থের মমতায়
দেবে এমন একটা দেশ আমায় !!!
একটা দেশ চাই আমার
কিশোরীর বিনুনি বাধা চুলের মতো মায়াময় একটা দেশ
একটা দেশ চাই আমার
বাবার কোমল আঙুলের মতো আশ্রয়ি একটা দেশ
দেবে আমায় আমন একটা দেশ!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৭ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



