রাজকন্যা;মনেপড়ে- বাবার পকেট থেকে টাকা চুড়ি করে বৈশাখি মেলায় ছুটে যাবার কথা ! তুমি বলে উঠতে - আমি হাওয়াই মিঠাই খামু । কিনে খেতাম গোলাপি রেশমের মতো;গোধূলী মেঘের মতে া হাওয়াই মিঠাই !
আমার টিফিনের পয়সা বাচিঁয়ে কিনে দেওয়া পুতুল ঘড়িটার সময় কাটাটি কী এখন ও তোমার কানে বাজায় ....! সবুজ ঘাসের উপর হাটু গেড়ে বসে স্বপ্ন বুনতে তুমিই তো শিখিয়েছ ! তুমিই তো বলতে - কুমড়োর ফুল আর লাউয়ের ডগায় সাজানো সংসার হবে আমাদের । সেখানে ধ্রুবতারার মতো জ্বলজ্বল করবে কেরোসিনের লাল আলো । শিউলি ফুল হাতে চেঁপে আমি বসে থাকবো অপেক্ষায় .....
নাহ, এই স্বপ্ন গুলোর সবটাই আজ অতিত । বড্ড বেশি সেকেলে ! কুমড়োর ফুল আর লাউয়ের ডগা শুকিয়ে গেছে সেই কবে ! অন্ধকার কোটরে লুকিয়েছে সবুজ পাতা । হারিয়ে গেছে আমার রাজকন্যা !...সে বাসা বেপেছে চাঁদে; মেঘে ; চোখ ঝলসে যাওয়া সূর্যের আলো য় । নিঘর্ূম আমি মাঝ রাতে খুজে ফিরি তার হাত... শুভ্র পা...হিম সাদা স্তন ...!!!
কখনো হঠাৎ তারার পানে তাকাতেই অনুভব করি ,এই তো সে ! আমার প্রতিটি রক্তবিন্দু নেঁেচ বলে --ভালো বাসি;
ভালোবাসি !!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


