আমার মা এবং কিছু স্বপ্ন -2
১২ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার অনুপস্থিতিতে আমার পুরোনো শার্ট, ক্রিকেট ব্যাটে হাতের পরশ বুলিয়ে দিয়ে কী যেন অনুভব করতে চায় মা ! আমার প্রিয় খাবার গুলো দেখলেই মায়ের চোখ বেয়ে গরিয়ে পড়ে জল !
আর আমি ; কখনো ছুটি পেলেই ছুটে যাই মায়ের কাছে । আমাকে জড়িয়ে ধরে মায়ের সে কী কান্না ! ঠিক তখনই অন্তরের গহিন থেকে কে যেন কে যেন চিৎকার ক ের বলতে থাকে --মাগো; তোমরা তোমাদের সন্তানদের জন্য মনের কোন সুনীল আকাশে ভালোবাসার এতো বড় সূর্য প্রদীপ জ্বেলে রেখেছো ! যে প্রদীপের আলোর নীচে পৃথিবীর সব সনতান হাসে ,খেলে , গান গায় আর তোমাদের দু:খ ঘোচাবার স্বপ্ন দেখে !
আমি আমার মাকে শক্ত করে জড়িয়ে ধরি । মায়ের শুদ্ধতার স্পর্শে আমার বুকের সব অন্ধকার মিলিয়ে যায় শূণ্যতায় । আমি সুন্দর হয়ে উঠি আর জীবনের সব সরিয়ে দিয়ে গড়ে তুলতে চেষ্টা করি এক আলোকিত পথ , যে পথে হেটে আমাদের উত্তরসূরীরা অনেক অনেক বড় মানুষ হতে পারবে ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন