প্রিয় চাঁদ;
এই ভেজা সকালটাতে খুব মিস কোরছি তোকে ! বৃষ্টিতে ভিজে যাওয়া তোর সেই কোমলতম হাত দুটোকে খুব ছুইয়ে দিতে ইচ্ছে করছে এখন! এখন-যখন বৃষ্টি নামে; তোর
সেই স্পর্শময়তাগুলোকে খুব কাছাকাছি পেতে ইচ্ছা করছে এখন!
তুই কী এখনও বৃষ্টি ভালোবাসিস!!!তোর জানালায় কী এখন ও শোভা পায় মাধবীলতা!!!বর্ষার প্রথম কদম কে তুলে দেয় এখন???
আমি কিন্তু আগের মতই আছি ! খুব ভোরে শিশির ভেজা পথে খুজে ফিরি তোর ফেলে যাওয়া স্পর্শগুলোকে! মাঝ রাতে আমার জানালায় সিগরেট-মাধবীলতা একাকার!!!
তুই কি করে বুঝবি প্রিয় কাউকে হারিয়ে ফেলার কষ্ট!!!
মরে গিয়ে তো সুখেই আছিস!!! কারো কথা ভাবতে হয় না।
অবাস্তব কারো জন্য অপেকখা নাই!!!
আমি ও একদিন পারবো আমার সবকিছুকে ভুলিয়ে দিতে!
আমার 'আমি' কে অস্বীকার করতে!
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৭ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




