অর্নিবাণ ভাইয়ের স্ট্যাটাসে পুরো জাতীয় সঙ্গীতটা দেখে স্কুলের স্মৃতিগুলো মনে পড়ে গেল ।
মোটামুটি লম্বা থাকায় সবসময় পিছনে দাঁড়াতে হত আমাকে । পিছে দাঁড়ানো মানেই বাঁদরামি । সেই বাঁদারামি থেকে বাদ যেত না জাতীয় সঙ্গীত । জাতীয় সঙ্গীত হয়ে যেত প্যারোডী সঙ্গীত ।আমাদের গাওয়া প্যারোডী গানের চোটে হাসির রোল পড়ত প্যারেডে । ফলাফল : শরীরচর্চা শিক্ষকের হাতে বেদম প্রহার খেত ছাত্ররা । কিন্তু পালের গোদারা ধরা না খাওয়ায় প্রতিদিন চলত প্যারোডী সঙ্গীত ,কখনও চলত উদ্ভট ভাষায় ,কখনও কিঞ্চিত্ অশ্লীল ।।
প্যারেড নিয়ে আরেকটা স্মৃতি মনে পড়ে । তখন ক্লাস ওয়ানে পড়ি । স্কুলটা ছিল কমবাইন্ড ।
শুনে কিছুক্ষণ বোকার মত তাকিয়ে থেকে ভুলটা বুঝে দ্রুত বিদায় নিলেন । আমি এখনও ভাবি আমার পড়নে ছিলো ফুল প্যান্ট আর শোয়েটার । সেটা দেখেও কেনো তিনি বুঝতে পারে নাই আমি ছেলে ? এরপর অনেক দিন আমি মাফলার পড়তাম না । এরপর পড়া শুরু করলেও মাথায় দিয়ে কান ঢাকি না । কানটুপি আনিনি অথচ ভীষণ ঠান্ডা বাতাস [আমার হালকা ঠান্ডা বাতাসে কান ব্যাথা করে তখন কিছুই শুনতে পাই না] তবুও মাফলার মাথায় পেঁচাই না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



