অনলাইন বাংলা পত্রিকা অনেক রয়েছে। প্রায় প্রতিটি বাংলা দৈনিকের ইন্টারনেট সংস্করণ রয়েছে, আমাদের আলোচনা থেকে সেগুলোকে প্রথমেই কানে ধরে বার করে দেয়া হলো। আমরা কথা বলছি কেবলই ইন্টারনেটে আশ্রিত ও লালিত বাংলা পত্রিকা নিয়ে।
ইন্টারনেটে আমাদের আলোচ্য কিসিমের পত্রিকারও অভাব নেই, তবে মোটা দাগ টেনে সীমিত করলে সেগুলোর চরিত্র কোন না কোন ভৌগলিক অঞ্চলঘেঁষা। যদি সেই অঞ্চলটি মাতৃভূমি হয়ে না থাকে, তবে দু'টি ভৌগলিক অঞ্চলাসক্ত। তবে ব্যতিক্রম অবশ্যই আছে ও থাকবে।
ইন্টারনেটের সুযোগগুলোকে কাজে লাগিয়ে কেমন হওয়া উচিত একটি অনলাইন বাংলা পত্রিকা? তার উপাদান কেমন হওয়া উচিত? প্রকাশভঙ্গিতে কী কী নতুন সংযোজন তাকে ছাপা পত্রিকার অনলাইন সংস্করণ থেকে ভিন্নতর করে তুলতে পারে? পাঠক (এবং পাঠিকা) কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন? সমস্ত পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাভাষীরা কিভাবে এই পত্রিকাকে সমৃদ্ধ করতে পারেন? প্রবাসে দ্্বিতীয় প্রজন্মের বাংলাভাষীদের সামনে নতুন কী তুলে ধরতে পারে এ পত্রিকা? বাংলা ভাষা শিক্ষায় উৎসাহী বিদেশীদের জন্যে কী থাকতে পারে এখানে? নতুন শিল্পীদের দৃষ্টি ও শ্রুতিনন্দন সৃষ্টিকে কিভাবে উপস্থাপন করা যেতে পারে এখানে?
উত্তর নিশ্চয়ই আছে আপনাদের মনে, কিংবা আরো প্রশ্ন, আরো ভাবনা, পরামর্শ ...। আর আছে মন্তব্য করার ক্ষমতা। সে ক্ষমতাকে কাজে লাগাবেন নাকি একটু? ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



