স্বপ্ন, নাকি জেগেই ছিলাম
নাকি ও দুটোর কোনটাই নয়
আমি বুকে হাত দিয়ে বলতে পারি
হ্যাঁ, তোমার কবোষ্ণ বুকেই হাত রেখে বলতে পারি
খুল যা সিম সিম বলে হা রে রে রে আমার দিকে তেড়ে
এলো একের পর এক ছেঁড়া কাঁথায় মোড়া লাখটাকাগন্ধী
কাগজের বান্ডিল
বান্ডিলের কাগজ
কে যে কার বুঝে উঠতে না উঠতেই আবার দশদিক কাঁপিয়ে চিৎকার ওঠে
খুল যা সিম সিম
আমি দেখি আমার অস্থিপঞ্জর আলিবাবার গুহার দরজার মতো হুটহাট খুলে যায়
দল বেঁধে ঈভের কাঠামোর মতো নেচে বেড়ায় তারা চারপাশে
আর আমি হাড়হারা হয়ে তৈমুর লঙের মতো ছটফটিয়ে ছুটে ফিরি কাগজের বান্ডিলের পিছু পিছু
স্বপ্ন?
নাকি জেগেই ছিলাম?
নাকি ও দু'টোর কোনটাই নয়?
নাকি দু'টোই সত্যি ছিলো?
এই দ্্বিধা আর দ্্বৈরথে পড়ে সবকিছু এলোমেলো হয়ে যায়
শেষ পর্যন্ত তোমার বুকে হাত রাখাই সত্যি আর সত্যি হয়ে থাকে।
[উৎসর্গকৃত]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

