somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো লাগে না

১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খারাপ থাকতে চাই না, সবসময় চাই আনন্দের ভেতর বসবাস করতে। ছোট ছোট আনন্দ নিঃস্বের মতো কুড়িয়ে নিতে চাই জীবন থেকে। ভোরবেলা অফিসের তাড়ায় টলতে টলতে ঘুম থেকে উঠি, মনে হয় আর পাঁচটা মিনিট ঘুমের জন্যে না ছুঁয়ে ফিরিয়ে দিতে পারি রাজকন্যার ঠোঁট, আবার বারান্দায় যখন কচি রোদে আমার বোকা চড়ুইগুলোকে হল্লা করতে দেখি, কেমন অলীক আনন্দ এসে বুকে হাত রাখে। সহকর্মীদের খ্যাঁচখ্যাঁচ শুনে কান ঝালাপালা, কিন্তু মহাসড়কের গাছগুলো যখন শরীর নেড়ে আমার মুখে ছায়া হয়ে আসে, আকাশে মেঘের পানসি শরীর দুলিয়ে বলে দ্যাখো আমি কেমন সাদা, আমি শিশু হয়ে হাসি। আমার সন্ধ্যে কাটে আমারই মতো ক্লান্ত বন্ধুদের সাথে হুল্লোড়ে, আমরা কখনো রাস্তায় কখনো খুচরোখাবারের দোকানে কখনো পানশালায় একজন আরেকজন গ্রাস করি এই প্রতিজ্ঞায়, আমরা ভালো থাকবো।

কিন্তু ভালো লাগার এই ফানুস আর ক'দিন ওড়াবো আমি? আমি দেখি আমি তাদের মিছিলে একা বসে, যাদের ভালো লাগে না। আমি হাত নাড়ি, কিন্তু এই মেঘ তো সে ঝাপটায় কাটে না। আমার বারান্দায় রোদ মিঠে থেকে কড়া হয়, চড়ুইগুলোও খেলা সেরে কোথায় লুকোয়, মদের ঘোর কাটে এক সময়, কিন্তু ভালো লাগার দিন পেছন থেকে এসে আলতো করে জড়িয়ে পিঠে মুখ ঘষে না।

এক একটা দিন শুরু করি সশব্দ প্রতিজ্ঞায়, ভালো থাকবো, অন্তত আজকের দিনটা। ঘুমোনোর আগে ক্ষমা চাই নিজের কাছে, প্রবোধ দিই, প্রতিজ্ঞা তো ভাঙার জন্যেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×