কী ঝামেলা, এ শহর, এই দেশ, এ পৃথিবী
ঘুরে ফিরে গোল গোল গোল
ক্রিস্তোবাল কোলনের মতো, দ্যাখো, আমিও চলেছি
আমি আর আমার এই অভিযাত্রী মনের জাহাজ
ট্র্যাফিক জ্যামের ঢেউয়ে আকাশে ধোঁয়ার কারুকাজ
বাতাস লাগায় দোল
ধোঁয়া চিরে তোমাকে দেখেছি।
কেন তুমি এ শহরে, এই দেশ, এ পৃথিবীতে থাকো
আমার পাশেই এসে গাড়ির নোঙর ফেলে রাখো?
তোমাকে দেখেছি বহু, তবু আজ এই গোল পথ
তোমাকে বানালো, আমি-নাবিকের উদ্দিষ্ট সৈকত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


