... ড. ইউনুসকে নিয়ে।
আমাদের রাজনীতির জলবায়ুতে এমন আশ্চর্য ওষুধি গুণ আছে যে লঙ্কায় আগত সকলকেই রাবণ বানিয়ে ছাড়ে।
বাংলাদেশের পতিতা রাজনীতিকে নোবেল ধোয়া জল খাইয়ে, রাজনীতির কোমরে নোবেলপদকের ঘুনসি বেঁধে উদ্ধার করতে নামছেন ড. ইউনুস। এ যেন গহীন দীঘির কালো জলে নেমে বাঘা কুমীরের খতনা দেওয়া।
ভয় হয়, যদি রাজনীতির পাতালের লেলে নদীর জল খেয়ে তিনিও বিগড়ে যান! কী হবে তখন? ম্যালেরিয়া সারাইবে কুইনাইন, কিন্তু কুইনাইন সারাইবে কে?
তখন কি নোবেলোত্তর পদকধারী কাউকে আমরা পাবো পরিত্রাণের জন্য?
মন দিয়ে সাহিত্য করুন সবাই। রসায়ন পদার্থ চিকিৎসা অর্থনীতিতে কেঁদেও কূল পাবেন না। এখন সাহিত্যই ভরসা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


