লাভ ইন দ্য টাইম অফ কলেরা পড়ছি বহুদিন ধরে। একটু একটু করে পড়ি, চলার পথে, কাজের ফাঁকে, ঘুমানোর আগে। শেষ হয় না। ভালো লাগে এভাবে পড়তে। মার্কেজের তীব্র লেখাগুলি এভাবে পড়েও আরাম। অফ লাভ অ্যান্ড আদার ডেমন'স পরিসরের দিক দিয়ে অনেক ছোট, সেটাও পড়তে অনেক সময় লেগেছে।
এর ফাঁকে ফাঁকে পড়লাম জন মেয়নার্ড স্মিথ আর এয়োর্স সাথমারি-র দ্য অরিজিন অফ লাইফ। এটা আবার একটু শক্ত, তবে মজারু। আরো পড়ছি ফ্রীকোনমিক্স, এটাও দারুণ।
হাতে পেয়েছি সৈয়দ মনজুরুুল ইসলামের প্রেম ও প্রার্থনার গল্প, তবে এখনো এটা নিয়ে বসিনি। পড়ার বাফারে ঢুকে বসে আছে জ্যারেড ডায়মন্ডের কোলাপ্স, জেমস লাভলকের দ্য রিভেঞ্জ অব গায়া।
বইগুলো পড়তে পড়তে এসে ফেব্রুয়ারির গলাবাজদের ওপর বিতৃষ্ণা জন্মায়।
ভালো লেখক চাই। ভালো লেখা চাই। বাংলায়। চটি-ছ্যাবলামির হাত থেকে মুক্তি চাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



