কলির ক্রিকেটে এ কেমন রীতি?
রামে ও রাবণে বিষম পীরিতি!
হাবভাব দেখে মনে হয় দুটি
কপোতকপোতী করে খুনসুটি।
আবডাল ছেড়ে খোলা মাঠে এসে
লদকালদকি করে ভালোবেসে।
রামণের ব্যাট লাজে নাহি ওঠে
ছয় দূরে থাক, চার যদি জোটে।
রামের গোল্লা সে-ও মোলায়েম
খেলা নয়, এ তো রীতিমতো প্রেম!
ক্রিকেটের নামে হেন চোদনামো
দেখে নাই এই বোকা ধরাধামও।
এ তো নয় স্পোর্ট, ঘুঁটি লয়ে গেম
ভারত, লঙ্কা, শেম শেম শেম!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



