যাবেই।
কী প্রচন্ড পরিশ্রম করে বাংলাদেশের মানুষগুলি। আমরা শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে থাকতে পারি, কারণ আরো একশো জন মানুষ আমার এই বসে থাকাকে সম্ভব করার জন্যে ঘামছে দরদর করে, ভিজছে বৃষ্টিতে, রাতে ঘুমাচ্ছে আকাশের পাহারায়।
বাংলাদেশ এগিয়ে যাবেই, কারণ এখানে মানুষ মানুষকে ভালোবাসে। সম্পূর্ণ অচেনা মানুষ এসে নিজেকে উজাড় করে দিয়ে সাহায্য করে আমাদের বিপদে, অচেনা হাত ঠিক ঠিক বাড়িয়ে দিয়ে আমাদের টেনে তোলে পতনের মূহুর্তে।
[গাঢ়] বাংলাদেশের এগিয়ে যেতে হলে অতীতের দিকে ফিরে চোখ বন্ধ করার কোন প্রয়োজন নেই। [/গাঢ়]
তিরিশ লক্ষ স্বজনের হত্যার বিচার চাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




