শহরে কোথায় যেন আগুন লাগে
দমকলের লাল গাড়ি রোগাভোগা পাগলা ঘন্টি কাঁদিয়ে ছোটে
আর আমার সব্জির মতো ভালোবাসার জিনে কী একটা পরিবর্তন হয়, নাকি উদ্্বাহু আগুনের আগন্তুক জিন গুঁড়ি মেরে ঢুকে পড়ে
আমি সবার চোখের সামনে চৈত্র মাসের গাঢ় রোদের সাথে আত্মীয়তা করি
নিজেকে দাবী করি নাইকোর আগুনের স্বজাতি বলে
ডারউইনের দেড়েল ছবিতে চুমু খেয়ে বলি, আমি কয়েক কোটি বছর আগের উল্কার বয়ে আনা আগুনের উত্তরসূরী
তারপর পুড়তে পুড়তে আর পোড়াতে পোড়াতে হু হু করে ছুটে যাই
তোমার ঠিকানার দিকে,
মানসী,
একটু নিভে যাবো বলে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




