somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গান

০৭ ই এপ্রিল, ২০০৬ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার প্রিয় গানের তালিকা খুব বেশি বড় না, কিন্তু কিছু কিছু গান আছে একেবারে বুকে গেঁথে যায়। হয়তো সেটাই এক একটা দিন সারাদিন ধরে শুনি, বা গাই, কখনো গুনগুন করে, কখনো চিৎকার করে। সৌভাগ্যবশত পড়শীরা সবাই ধৈর্যবান, পড়শিনীরাও ধৈর্যবতী, তাই কখনো দলবেঁধে মারধোর করতে আসেননি তাঁরা। থাকি লোডশেডিংপ্রবণ এলাকায়, সন্ধ্যার পর বিদু্যৎ বিবাগী ভ্রমরের মতো আসে আর যায়, অন্ধকারে বসে থাকি মাঝে মাঝে ছাদের রিজারভয়ের-এর ওপর, অনেক বাতাস, মাঝে মাঝে সাহস করে খোনা গলায় চিৎকার করে গান গাই। পড়শীদের দয়ায় বেঁচে যাই, কেউ ইঁট পাটকেল ছুঁড়ে মারে না। আমি ভোদাই কিসিমের মানুষ, বড়সড় ভুল করে ফেলি প্রায়ই ... বিশ্ববিদ্যালয় জীবনে তেমনি ভুল করে দুয়েকবার মঞ্চে উঠে গান গেয়ে ফেলেছিলাম, কিন্তু সেই সঙ্কটময় সময়ে সব্জি আর স্যান্ডেলের বাজার চড়া ছিলো বলে সেগুলো কেউ ছুঁড়ে মারেনি। তাই আমার গান গাওয়া টিকে গেছে সম্পূর্ণ শ্রোতা আর শ্রোত্রীদের কারুণ্যে।

আমার প্রিয় একটা গান আমি শুনি বেইব: পিগ ইন দ্যা বিগ সিটি সিনেমাতে। এদিত পীয়াফের গান, ইন্টারনেট থেকে তার লিরিকস নামিয়ে পড়ে বুঝতে হয়েছে, আমি ফরাসী শুনে ভালো বুঝি না। গানের কথা অনেক সরল, জটিল বাগাড়ম্বর নেই, কিন্তু একটা আশ্চর্য প্রতিশ্রুতির নিঃশব্দ উচ্চারণ আছে এই গানে, সবকিছু বিলিয়ে দিয়ে একদম নতুন করে নিজেকে শুরু করার সশব্দ ঘোষণা আছে, আমি মাঝে মাঝেই এই গানটা গাই। ভালো লেগেছিলো বলে ফরাসী থেকে বাংলায় অনুবাদ (আক্ষরিক নয়) করেছিলাম, গাওয়ার জন্যেই, সেটাও তুলে দিচ্ছি।

না, কখনো না
না, দুঃখ করি না
যা কিছু ভালো পেয়েছি
যা কিছু মন্দ
সবই সমান।

না, কখনো না
না, দুঃখ করি না
সবকিছু চুকে গেছে
মুছে গেছে
ভুলে গেছি
অতীতের মুখে ছাই!

আমার স্মৃতি
পুড়িয়ে আগুন জ্বালাই
আমার দুঃখ, আনন্দ
তাদেরও প্রয়োজন নাই
মিছে ভালোবাসা
ভালোবাসার মিছে রেশ
মুছে ফেলে করি শেষ
শূন্যে আমি ফিরে যাই।

না, কখনো না
না, দুঃখ করি না
সবই সমান
সব আনন্দ
আমার সকল শোক

না, কখনো না
না, দুঃখ করি না
আমার জীবন
আনন্দ মোর
আজ থেকে
তোমার সাথেই শুরু হোক!

Non, rien de rien
Non, je ne regrette rien
Ni le bien qu'on m'a fait, ni le mal
Tout
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×