আমি বলছি না শতক হাঁকানোই আমার তীরাগমন। বেঁচে থাকলে নিশ্চয়ই টুকটাক করে শ' টপকে আরো পঞ্চাশ ষাটখানা পোস্ট করে যেতে পারবো। কিন্তু শতকের দোরগোড়ায় এসেই কলমের কালি শুকিয়ে গেলো ...।
... সম্ভবত গরমে। বিশ্রী গরম। আবার লোডশেডিং। তার ওপর সর্দি লেগে আছে। বাঁ হাতের একটা আঙুলের ডগায় খামাখা ব্যথা। বেকার বসে বসে কী কী যেন ছিঁড়ি। ওদিকে চ্যানেল টুতে টারজানা খানকে দেখে দেখে ভেতরটা উথাল পাথাল। লিপস, লিপস, মাই কিংডম ফর দৌজ লিপস! কষ্টে আছি।
আলেকজান্ডার শতদ্রুর তীরে এসে কিছুক্ষণ ঘ্যাঁস ঘ্যাঁস করে পেছন চুলকে নিয়ে ফিরে গিয়েছিলেন। আমারও মনে হয় সেঞ্চুরি না পিটিয়েই বিদায় নিতে হবে।
ব্লগস্থানে তেমন ভালো পোস্টও পড়ছে না। লিখে আনন্দ পাই না, পাই না পড়েও। সবাইকেই কি আমার ব্যারামে ধরলো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



