somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যারেজ ওফ হ্যাভেন এন্ড হেল

১৯ শে জুন, ২০০৬ ভোর ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঘন্য হচ্ছে লেখাটা, কিন্তু এখন এটায় হাত বুলিয়ে রাখি, পরে পরিচর্যা করবো-
সুমন অনুবাদে যেটার খামতি থাকে তা হলো আমরা ইংরেজিতে পড়ার সময় নিজেদের শব্দ দিয়ে নিজের ভিতরে কবিতা পূনর্নির্মান করি, অনুবাদ যদি আমাদের সেই পূর্বমানের কাছাকাছি না যায় তাহলে আমরা সেটাকে সঠিক অনুবাদ মনে করতে পারি না।
ভাবানুবাদ এজন্য অনেক সুবিধাজনক। ভাবটা ঠিক রেখে, নিজের মতো শব্দ ছন্দ মিলিয়ে যাওয়া, আর অন্য যেই বিষয়টা মনে হচ্ছে তা হলো শব্দতারল্য, এই ধরনের কবিতা লিখতে মধুসুধনের বিছরিল, বৃষ্টিল জাতিয় প্রত্যয় ব্যাবহার করা দরকার, তা একটা গাম্ভির্য আনে লেখায়- কিন্তু আমি কখনই মধুসুধন তেমন ভাবে পড়ি নাই- অনুকরণ সম্ভব না।


শয়তানের ভাষ্য
প্রতিটা ধর্মগ্রন্থ আর পবিত্র পুস্তিকা নিম্নলিখিত ভুলগুলোর কারন
1. মানুষের 2টা স্পষ্ট অস্তিত্ব বিদ্যমান, যথা দৈহিক এবং শাররীক।
2. শক্তি,যা অশুভ, শুধুমাত্র শরীর থেকে উদ্ভুত, এবং যুক্তি ,যা শুভ, আত্মা থেকে উৎসরিত।
3. ইশ্বর মানুষকে অনন্তকাল নিগৃহীত করবেন যদি সে তার শরীরের দাসত্ব করে।
কিন্তু এর সাথে আরও কিছু বৈপিরিত্বও বিদ্যমান যা সত্য
1। মানুষের আত্মাবিচ্ছিন্ন কোনো দেহ নেই, আমরা যাকে শরীর বলে অভিহিত করি তা আত্মার অংশ, পঞ্চ ইন্দ্রিয়ের দ্্বারা আমরা যার অস্তিত্ব নির্ধারন করি, বর্তমানে এই পঞ্চ ইন্দ্রিয়জাত অনুভবই আত্মার বাহক।
2. শক্তিই জীবন এবং তা শরীরজাত, যুক্তি পক্ষান্তরে শক্তির সীমা বা এর আবরন।
3. শক্তিই চিরন্তন পূলক।


যারা কামনা সংযত করে করে তারা দূর্বলবিধায় সংযত; যুক্তিকে বাধাগ্রস্থাকরী চেতনা সেই অবস্থান জবরদখল করে এবং ািনিচ্ছাকে পরিচালিত করে।
এবং ক্রমশ সংযত ,বাধাগ্রস্থকরার কারনে তা দূর্বল হতে হতে কামনার ছায়ায় পরিনত হয়।

এই ইতিহাস লিখিত আছে প্যারাডাইস লস্টএ এবং যুক্তির হর্তাকর্তাকে মেসিয়াহ (পরিত্রাতা) বলা হয়।
প্রধান দেবদুত বা স্বর্গাধিপতির উত্তরসূরি শয়তান, যার সন্তান হলো পাপ ও মৃতু্য।
কিন্তু মিলটনের বইয়ে পরিত্রাতাকে বলা হয়েছে শয়তান।
দু পক্ষই এই ইতিহাস গ্রহন করেছে।
কামনাকে বর্জন করা হয়েছে আপাতদৃষ্টিতে এমনটা মনে হতে পারে, কিন্তু শয়তানের ভাষ্যে পরিত্রাতা পতিত হয়েছিলো এবং একটা আলাদা স্বর্গ তৈরি করেছিলো যা সে চুরি করে এনেছিলো অনন্ত পাতাল থেকে।
এটা গসপেলে লিখিত আছে ,যেখানে সে পরম পিতার কাছে প্রার্থনা করে পবিত্র আত্মা বা কামনার আগমনের যেখানে কার্যকারণ তার অবয়ব নির্মান করতে পারে, বাইবেলবর্নিত জিহোভা অগি্নস্লানরত ভিন্ন অন্য কেউ নন।
যিশূর মৃতু্যর পর সেও জিহোভায় পরিনত হয়।
কিন্তু মিলটনের লেখায় পরম পিতা নিয়তি, পুত্র পঞ্চ ইন্দ্রিয়ের অনুপাত, আর স্রষ্টা শুন্যতা।

স্মরণীয় কল্পনা
যখন আমি নরকের আগুনের উপর দিয়ে হাঁটছিলাম,াপন সৃজনশীলতার আনন্দে উদ্ভাসিত,; যা অপরাপর দেবদুতের কাছে ক্লেশের বর্হিপ্রকাশ বা উন্মত্ততাভ্রাত হচ্ছিল।
আমি নরকের কিছু প্রবাদ সংগ্রহ করি, ভাবছিলাম দেশের বুলি যেমন দেশের চরিত্রধারন করে,তেমনই নরকের প্রবাদগুলো নরকের আঙ্গিক গঠনের তুলনায় ভালো ভাবে নরককে প্রকাশ করতে পারবে।
যখন আমি ঘরে ফিরে আসলাম, অতল গহবর থেকে ইন্দ্রিয়ের পাখায় ভর করে, যেখানে সমতলীয় পৃষ্টের খাঁড়া ঢাল বর্তমানকে ভ্রুকুটি করে। আমি শক্তিশালী এক শয়তানকে কালো মেঘের গুঁটিয়ে যেতে দেখলাম কালো মেঘের অন্তরালে,পাহাড়ের পাশে ভেসে ভেসে ক্ষয়িষ্ণু আগুনে লেখা তার বানী এখনও পৃথিবীর মানুষের চেতনা দখল করে আছে।তারা এই বাক্য পাঠ করে।

পঞ্চ ইন্দ্রিয়ে বাধা থেকে তুমি কিভাবে বুঝবে, বাতাস কেটে উড়ে যাওয়া প্রতিটা পাখিই অপার শান্তির জগত।


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×