somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও আজিজ্যা

১৫ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেনে নেওয়াটাই দস্তুর বোধ হয়, তাই নির্জ ীব মানুষের মতো মেনে নিচ্ছি এই স্বেচ্ছাগৃহবাস, কিছুই হচ্ছে না,কোনো পরিবর্তন হওয়ার সম্ভবনাও দেখা যাচ্ছে না, বরং সার্বক্ষণিক একটা অসহায়ত্ব ঘিরে ধরে আছে আমাকে। অস্থির হওয়া উচিত কিনা বুঝছি না, ঔচিত্য বোধের সীমারেখা কোথায় টানতে হবে তাও জানি না, শুধু অবরুদ্ধ ঢাকা শহরের ভ্যাপসা গরমে সিদ্ধ হতে হতে আমাদের দিনযাপনের কোনো হিসাব আজকাল মিলতে চায় না মোটেও।
মানুষ মানুষের মতোই আপোষকামি, শেখ হাসিনার গোয়ার্তুমিকে সমর্থন করার কোনো আগ্রহ না থাকলেই আজিজের বেহায়ামিতে শেখ হাসিনার কার্যকলাপের সমর্থন করতে ইচ্ছা হয়, মান্নান ভূঁইয়ার দৃঢ় কণ্ঠ আমাকে তেমন ভাবে উদ্দিপ্ত করছে না, তার সাথে আমার কোনো বিরোধ নেই, শুধু মাত্র তার অনুগত একজনের হাতে হেনেস্থা হওয়ার স্মৃতিব্যাতিত, সে সময়টাতেও এইসব মানুষকে এড়িয়ে যাওয়ার সামজিক শিক্ষায় শিক্ষিত হচ্ছিলাম, সে কারনেই একেবারে অপরিচিত একটা এলাকায় গিয়ে তার বড় বড় কথার প্রতিবাদে কিছু বলা হয় নি আমার।
সেই ছেলেটাকেও ক্ষমা করে দিলাম অনায়াসে, বাংলাদেশের রাজনীতি অনেককে অনেক ভবাে কলুষিত করেছে, ইসলামের নামের অযথা হানাহানি দেখে অনেকের ইসলামি হৃদয় আতংকিত হয় না, তাদের আদর্শ ইসলামি শাসনের জন্য হয়তো এমন হানাহানির প্রয়োজন আছে, প্রয়োজন আছে গুলি ছোড়ার, প্রয়োজন আছে রাজনৈতিক হত্যার,কিংবা আমাদের বাঙ্গালি কাফির রক্ত দিয়ে দেশকে ধুয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে।
তবে দেশটা থমকে আছে, মোটামুটি বিচ্ছিন্ন সবগুলো শহর সবগুলো শহর থেকে, এই আপাতঅচলাবস্থার নিরসন হবে কবে আমি জানি না। আজিজের পদত্যাগে সমাধান হবে হয়তো আওয়ামি লীগ অবরোধ উঠিয়ে নিবে, তার স্থলাভিষিক্ত হবেন যেই জন, সেই জন কি ভোটার তালিকা সংশোধন করতে পারবেন? এই যে 15 থেকে 17 বছর বয়েসী এতগুলো ভুয়া ভোটার টালিকাভুক্ত হয়েছে তাদের কি হবে? তেমন ভাবে কি ভোটার তালিকা সংশোধন সম্ভব? হয়তো বি এন পি চাইছেই এমনটা। তারা এমন একটা অবস্থানে নিয়ে গিয়ে ছাড়বে যে তখন আলোচনা অর্থহীন, বি এন পি মানবে, আজিজকে কানে ধরে বের করে দেওয়াটাও হাসিমুখে সমর্থন করবে তবে আরও 1 মাস পরে, এই 1 মাসের হিসাব কে দিবে? ইয়াজুদ্দিন যদি মেনেই নেন এই দাবি তাহলেও তাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেই তো মল খসালি তবে কেনো লোক হাসালি। আজিজকে পদত্যাগ করতে বাধ্য করার সময় ইয়াজুদ্দিন কি যুক্তি দেখাবেন? গ্রহন যোগ্য না বিধায় তাকে পদত্যাগে বাধ্য করলাম। আজিজ যে গ্রহনযোগ্য কেউ না, তিনি নিজেও যে গ্রহনযোগ্য কেউ না এই সত্য দিবালোকের মতো তার কাছে স্পষ্ট হওয়ার কথা, তিনি চাইলেই এই অচলাবস্থা কাটানোর সব উদ্যোগ নিতে পারতেন, ব্যাবসায়ীরা যে প্রচেষ্টা নিয়েছেন তাতে হয়তো রাষ্ট্রপতি বাধ্য হবেন আজিজকে পদত্যাগ করাতে, তখন সবাইকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে তাকে কেনো তিনি অযথা দলের লোকের পুটকি চেটে বাকি সব মানুষের ভোগান্তির কারন হলেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×