somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় আসছে ট্রাকভর্তি ‘বিষ’র চালান!

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :












ফল কিনতে ভয় লাগে নগরবাসীর। ফলে ফরমালিন নতুন কিছু নয়। তবে দেশী ফলে নাকি এ ধরনের রাসায়নিক বিষক্রিয়া তেমন একটা মেশানো হয় না। আর এ কারণে অনেকেই মৌসুমী বিভিন্ন দেশী ফল কিনছেন এবং খাচ্ছেন অনেকটাই নিশ্চিন্তেই।

তবে বাস্তবে এতটা নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। অন্তত এ ধরনের দেশী ফল যারা উৎপাদন করছেন তাদের ভাষ্য অনুযায়ীই এসব ফল খেতে সাবধান হতে হবে।

শনিবার মধ্যরাতে রাজধানী ঢাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফলের দোকানীদের আড়ৎ হিসেবে পরিচিত পুরান ঢাকার ওয়াইজ ঘাট এলাকা সরেজমিনে ঘুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাত দেড়টার দিকে সদরঘাটের কাছে ওয়াইজ ঘাটে ট্রাকের পর ট্রাক আসছে। নামছে দেশী ফল তরমুজ, কলা।

পটুয়াখালীর গলাচিপা থেকে এক ট্রাক তরমুজ নিয়ে এসেছেন মো. ফিরোজুর রহমান দুদা। এই ট্রাকে প্রায় তিন হাজার তরমুজ এসেছে।

ট্রাকের পাশে বসে কথা হচ্ছিল ফিরোজুর রহমানের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, গলাচিপার বোয়ালিয়া গ্রামে তার বাড়ি। এখানেই এ বছর তার ১০ একর জমিতে ৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন তরমুজ উৎপাদনে। এর আগে এক লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন ঢাকায়। এবার তিন হাজার তরমুজ বিক্রি করছেন তিন লাখ টাকায়। আরও প্রায় তিন হাজার তরমুজ বিক্রি করতে পারবেন। এখান থেকে তার আয় হতে পারে আরও তিন লাখ টাকা। অর্থ্যাৎ ৫ লাখ টাকা বিনিয়োগ করে তিনি আড়াই লাখ টাকা লাভ করার আশা করছেন।

কথা বলতে বলতে তিনি এই প্রতিবেদককে তরমুজ খাওয়ার প্রস্তাব করলেন। বলা হলো, আসুন এক সঙ্গে খাই। কিন্তু আচমকাই না বলে উঠলেন তিনি। তার না বলার ধরন দেখে কিছুটা সন্দিগ্ধ হতে হলো প্রতিবেদককে। এবার অপ্রাসঙ্গিকভাবেই প্রকৃত ঘটনা বলে ফেললেন ফিরোজুর।

আসলে তরমুজের বীজ রোপন থেকে ঢাকায় আনার আগ পর্যন্ত প্রতিটি স্তরে বিষ দেওয়া হয়। তাই তিনি এই তরমুজ নিজে খান না, পরিবারের সদস্যকেও খাওয়ান না! এমনকি কাছের আত্মীয়-পরিজনকেও এই তরমুজ খেতে নিষেধ করেন!

থলের বিড়াল যখন বেরিয়ে গেল- খুলে বলতেই অনুরোধ জানানো হলো তাকে। ফিরোজুর রহমান বলেন, করবেল কোম্পানির বিল্ডর, সিনজানটা কোম্পানির ভলুম প্লাসসহ তিতো, অ্যাডমারের মতো বিষাক্ত সব রাসায়নিক তিনি ব্যবহার করেন তরমুজ উৎপাদনে। বীজ রোপন থেকে শুরু করে ঢাকায় নিয়ে আসার আগ পর্যন্ত এ ধরনের বিষ স্প্রে করেন তিনি।

কিন্তু কেন- তার উত্তর বিষ না দিলে পোকামাকড়ে তরমুজ বড় হতে দেবে না, নষ্ট করে ফেলবে। তাতে লোকসান হবে।

ফিরোজুর আরও বলেন, ১০ বছর আগেও তারা এ ধরনের বিষ ব্যবহার করতেন না। প্রাকৃতিকভাবেই সব তরমুজ উৎপাদিত হতো। কিন্তু বাণিজ্যিকভাবে তরমুজের চাষ শুরু হওয়ার পর বিষ ব্যবহারের পরিমাণ দিনে দিনে বাড়ছে।

তার দাবি পটুয়াখালী ও ভোলায় দেশে তরমুজের একটি বড় অংশ উৎপাদিত হয়। সবখানেই এ ধরনের বিষ ব্যবহার করা হয়। বিষের বিষয়টি আরো স্পষ্ট করতে ফিরোজুর রহমান তরমুজের ওপর হাত বোলাতে বলেন।

হাত বোলানোর পর জানতে চাইলেন- হাতে কিছু লেগেছে বলে মনে হচ্ছে কিনা। হ্যাঁ বলার পর তিনি বলেন, বিষ স্প্রে করার কারণে হাতে এ ধরনের অনুভূতি লাগে।

তাহলে ট্রাকের পর ট্রাকে করে রাজধানী শহরে প্রতিদিন বস্তায় বস্তায় যে তরমুজের চালান আসছে তা তরমুজ নয়, তরমুজের বস্তার মোড়কে বিষের চালান।

আর ফলের নামে রাজধানীবাসী এ ধরনের বিষ খাচ্ছেন প্রতিদিনই!
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×