somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে ছাত্রলীগের ‘চাঁদাবাজি’, সাংবাদিকদের ওপর হামল সাবাস সোনার ছেলেরা

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সঙ্গে জড়িত ২১ ছাত্রলীগ নেতাকর্মীকে চিহ্নিত করেছে। এদের মধ্যে ছয় জনকে আটক করেছে পুলিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

জগন্নাথ হল ও এস এম হলের সাধারন শিক্ষার্থীরা জানায়, মধ্য রাত থেকে ভোর পর্যন্ত ফুলার রোডে এস এম হলের ১০/১২জন ছাত্রলীগের নেতাকর্মী রাস্তা দিয়ে যাওয়া রিকশা, রিকশাভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যাহবাহন থামিয়ে পহেলা বৈশাখের নামে চাঁদাবাজি করছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এ খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা টিএসসি থেকে ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে যান। এ সময় ছাত্রলীগ কর্মীরা একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করছিল। সাংবাদিকরা তখন তাদের পরিচয় জানতে চান।


এ সময় তারা নিজেদের এস এম হল ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেয়। সেখানে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফকে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আহমেদ জায়িফ তাকে জিঞ্জাসা করেন "গণযোযোগের শিক্ষার্থী হয়ে তুমি ছিনতাই করছ কেন?"


এ সময় আসিফকে নিয়ে জায়িফসহ অন্য সাংবাদিকরা জগন্নাথ হলের দিকে হাঁটতে শুরু করেন। তখন এস এম হলের ছাত্রলীগের কর্মীরা এসে আসিফকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিশ্ববিদ্যালয়য়ের সাংবাদিকরা জানান, সাংবাদিকতা বিভাগের ছোট ভাই হিসেবে আসিফকে বোঝাচ্ছিলেন তারা। কিন্তু ছাত্রলীগের কর্মীরা কোনো কথা না শুনে আহমেদ জায়িফ, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মন্ডল ও ডেইরি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তীকে এলোপাতাড়ি পেটায়।

এ সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসান ছাত্রলীগের নেতাকর্মীদের নিবৃত করার চেষ্টা করলে তার উপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। এরপর এস এম হল থেকে লাঠি সোঁটা এনেও সাংবাদিকদের উপর হামলা চালায় তারা।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টার আমজাদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারন সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই ছাত্রলীগের কর্মীরা এস এম হলের দিকে চলে যায়।

পরে প্রক্টর ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এস এম হলের সভাপতি মেহেদী হাসান ও সাধারন সম্পাদক নিজামুল ইসলাম দিদারের মাধ্যমে হামলাকারী শামীম (ইংরেজি), ঐতিহ্য (ইতিহাস), আসিফ উদ্দিন আহমেদ (গণযোগযোগ ও সাংবাদিকতা), তানভির (ফিন্যান্স), মুরাদ (ফিন্যান্স) ও তাপসকে চিহ্নিত করে। এরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এই ছয় জন দাবি করেন, তারা ছিনতাই করছিলেন না, তবে গাড়ি থামিয়ে নববর্ষ উপলক্ষে কিছু ‘বকশিস’ তুলছিলেন। কিন্তু পরে অন্যরা এসে সাংবাদিকদের মারধর করে।


চাঁদাবাজি ও হামলার ঘটনায় আরও যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, শাহীন (অর্থনীতি), শাহাদত (আইন), সাইদ (সঙ্গীত বিভাগ), পলাশ (মাস্টার্স), নাহিদ (চতুর্থ বর্ষ), হাসান (ইসলামিক স্টাডিজ), রাসেল (মাস্টার্স), ওবায়দুল (মাস্টার্স, সমাজবিজ্ঞান), ওসমান (মাস্টার্স, সমাজবিজ্ঞান), জামান (মাস্টার্স), লিটন (দর্শন)। এছাড়াও রয়েছে আলমগীর, বান্না, পিকুল এবং রাসেল। এরা সবাই এস এম হলের আবাসিক শিক্ষার্থী।


এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের জানান, ছিনতায়ের প্রতিবাদ করার কারণেই সাংবাদিকরা হামলার শিকার হয়েছে বলে অভিযুক্তরা শিকার করেছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, "ঘটনাটি দুখঃজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের আমরা চিহ্তি করেছি। তাদেরকে ছাত্রলীগ থেকে স্থাযীভাবে বহিস্কার করা হবে।"

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×