Click This Link
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইউছুপ খান নামের এক কিশোর ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে অজ্ঞান করেছেন এক শিক্ষক। উপজেলার একটি হেফজখানায় আবদুর রহমান নামের ওই শিক্ষক তাকে অন্তত ৫০০ বেত মারেন। একপর্যায়ে ইউছুপ খান অজ্ঞান হয়ে পড়ে। পরে পল্লি চিকিৎসক বিপুল দাস তাকে প্রাথমিক চিকিত্সা দেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা গ্রামের ইবনে আব্বাস (রহ.) হেফজখানায়। হেফজখানাটি ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কাছে। সেখানে শিক্ষার্থীদের কোরআন শরিফ মুখস্থ করানো হয়। যাঁরা শেখান, তাঁরা ‘হুজুর’ বলে পরিচিত।
ইবনে আব্বাস (রহ.) হেফজখানার বড় হুজুর আবদুল মান্নান বলেন, ‘আবদুর রহমান অন্তত ৫০০ বেত মেরেছেন ইউছুপকে। বিভিন্ন অভিযোগের কারণে এক মাস আগে থেকে হাফেজ আবদুর রহমানকে বিদায় করে দেওয়ার প্রক্রিয়া চলছে। পরিচালনা পর্ষদের সঙ্গে কথা হয়েছে, আজ তাঁকে বহিষ্কার করা হবে।’ এ ব্যাপারে হেফজখানার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে বড় হুজুর আপত্তি জানিয়ে তাঁর সঙ্গেই কথা বলতে বলেন।
পল্লিচিকিত্সক বিপুল দাস বলেন, মার সহ্য করতে না পেরে ইউছুপ জ্ঞান হারায়। পরে ইনজেকশন দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। ব্যথা কমতে আরও দুই সপ্তাহ লাগবে।
আহত ওই ছাত্রের বাড়ি ফেনীতে। তার পরিবার এখন চট্টগ্রামে থাকে। ইউছুপ খানের ভাষ্য, কিছুদিন আগে ওই প্রতিষ্ঠানের হুজুর আবদুর রহমানের একটি নষ্ট মুঠোফোন হারিয়ে যায়। পরে সেটি খুঁজে পায় সে। ইউছুপ মুঠোফোন সেটটি আরেক আবাসিক ছাত্রের কাছে জমা দেয়। পরে নানি মারা যাওয়ার খবর পেয়ে সে গ্রামের বাড়িতে যায়।
আজ আবদুর রহমান ইউছুপের বড় বোন রুমা আক্তারের কাছে ফোন করে বলেন, হেফজখানা থেকে ছাত্রদের পাঞ্জাবি দেওয়া হচ্ছে। তাই ইউছুপ খানকেও আজ সকাল ১০টার মধ্যে সেখানে যেতে হবে। সময়মতো হেফজখানায় পৌঁছালে হুজুরের অত্যাচার শুরু হয়।
ইউছুপের ভাষ্য, ‘হলে ঢোকার পর হুজুর আমার ব্যাগসহ সবকিছু জব্দ করেন। তারপর অন্য ছাত্রদের দড়ি এনে দিতে বলেন। ছাত্ররা দড়ি এনে দিলে তা দিয়ে আমার হাত-পা বেঁধে বেত দিয়ে পেটাতে থাকেন। অন্তত ৫০০টি বেত্রাঘাত করেন হুজুর। বেত্রাঘাত সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি।’ তারপর কী হয়েছে, কীভাবে চিকিৎসকের কাছে গেছে এ ব্যাপারে তার কিছু মনে নেই বলে জানায় ইউছুপ।
এলাকাবাসী জানায়, ঘটনার পর হাফেজ আবদুর রহমান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শিক্ষকের ৫০০ বেত্রাঘাতে অজ্ঞান কিশোর, হালা তো মাদারচুদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।