somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিপিডি পক্ষপাতদুষ্ট, তারা দুষ্টচক্র: মুহিত

০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) প্রতিবেদন পক্ষপাতদুষ্ট মন্তব্য করে সংস্থাটির ‘সরকারবিরোধী’ ভুমিকার সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

মন্ত্রী বলেন, “আমার খুব দুঃখ লেগেছে, আমাদের ‘সো কলড সিভিল সোসাইটি’ ধারাবাহিকভাবে আমাদের সরকারকে ‘অ্যাটাক’ করে গেছে। তারা ‘কনটিনিউয়াসলি’ আমাদের অ্যাটাক করেছে। তারা ইকনোমিস্ট- এর খবরকে সূত্র ধরে সরকারের সমালোচনা করেছে। কিন্তু কেউ কোনো গবেষণা করেনি। এটা আমার জন্য; আমার সরকারের জন্য খুবই দুঃখের।”

মঙ্গলবার বিকেলে বাজেট পেশ করার দুইদিন আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি সিপিডি’র কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অর্থমন্ত্রী হিসেবে ৬ জুন সংসদে জীবনের শেষ বাজেট দেবেন সিভিল সার্ভিস থেকে রাজনীতিতে আসা মুহিত। এ যাবত ছয়টি বাজেট দিয়েছেন তিনি। এর দুটি দেন জেনারেল এইচ এম এরশাদের আমলে অর্থমন্ত্রী থাকার সময়।

মুহিত বলেন, “সিপিডি আমাদের সরকারকে অপছন্দ করে তাই তারা উঠতে বসতে আমাদের সমালোচনা করেছে। সিপিডির একটা পরিচয় ছিল, নিরপেক্ষতা- তাদের সেই নিরপেক্ষতা চলে গেছে।

“সিপিডি একের পর এক বোগাস রিপোর্ট দিয়েছে। ২০১১ সালে তারা বলেছে, দেশ ডুবে যাচ্ছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। তাদের সব রিপোর্টই মিথ্যা। কোনো তথ্যেরই ভিত্তি নেই।

“সরকারকে অপদস্ত করতেই তারা এ সব তথ্য দিয়ে গেছে।”

অর্থমন্ত্রী বলেন, “আমাদের বর্তমান সরকারের সাড়ে চার বছরে সাফল্য- ব্যর্থতা দুটোই আছে। এসবের মূল্যায়নই আমি আমার শেষ বাজেটে তুলে ধরবো। আমার শেষ বাজেটের দর্শন হচ্ছে উচ্চ প্রবৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধি।

“গতকালও সিপিডি সংবাদ সম্মেলন করে বলেছে চলতি অর্থবছরে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হবে না। তাদের এ ‘প্রজেকশন’ মোটেও সঠিক নয়। আমি বলছি এবার ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে।

“গত বছর আমরা ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। এর আগের কোনো সরকারই ধারাবাহিকভাবে এই হারে প্রবৃদ্ধি দিয়ে যেতে পারেনি।

“তারপরও সিপিডি আমাদের সরকারের সমালোচনা করেই চলেছে। একটা নিরপেক্ষ সংস্থা এ ধরণের সমালোচনা করতেই পারে না। সে কারণেই আমি বার বার বলছি সিপিডি নিরপেক্ষতা হারিয়েছে।

“সিপিডি একটি দুষ্টচক্র। তাদের কাজই সরকারের সমালোচনা করা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


“তারা বলেছে, নিজস্ব অর্থে পদ্মা সেতুর কাজ শুরু করা হলে অন্যান্য খাতে বরাদ্দ কমে যাবে। কিন্তু তারা এটা ভাবেনি যে, বাজেটের আকারও অনেক বাড়ছে। বাজেটের আকার বাড়লে পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখলে অন্য খাতে কোনো সমস্যা হবে না।

“এছাড়া ভারত সরকারের অনুদানের ২০ কোটি ডলার আমরা পদ্মা সেতুতে খরচ করবো। ইতিমধ্যে ভারত সরকার আমাদের সে অনুমতি দিয়েছে। এই ২০ কোটি ডলারের ১০ কোটি ডলার আমরা ইতিমধ্যেই পেয়েছি।”

অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের নেতৃত্বে ১৯৯৩ সালে সিপিডি যাত্রা শুরু করে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, “মূলতঃ জাতীয় ও আঞ্চলিক পর‌্যায়ের আর্থ-সামাজিক বিভিন্ন খাতে গবেষণা করে। পাশাপাশি বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সরকারের নীতি বিশ্লেষণ ও সমালোচনাও করে থাকে।

সংস্থাটির একটি বোর্ড অব ট্রাস্টি রয়েছে। অধ্যাপক রেহমান সোবহান এর চেয়ারম্যান।

বোর্ডে নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূস এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুজন উপদেষ্টা সুলতানা কামাল ও সৈয়দ মঞ্জুর এলাহী রয়েছেন।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদও ট্রাস্টি বোর্ডের সদস্য।

বোর্ডে আরো আছেন বাংলা একাডেমীর সভাপতি আনিসুজ্জামান, নারী নেত্রী খুশি কবীর, সৈয়দ হুমায়ুন কবীর, নুরুল হক, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান এবং লায়লা রহমান কবীর।

বোর্ড সদস্যদের প্রায় সবাই সুশীল সমাজ নামে পরিচিত বাংলাদেশের নাগরিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×