somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসব

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাবার টেবিলে বসে মেয়ে তার বাবাকে বলছে, বাবা, কাল সারা রাত না টুম্পারা শপিং করেছে। সেহেরির আগে আগে বাসায় এসেছে। মেয়ের কথা চুপচাপ শুনে বাবা আবারো খাবারে মন দিতে দেখে মেয়ে বলতে লাগলো, বাবা জানো, টুম্পা না আশিকি ২ কিনেছে।
এবার বাবা মুখ তুলে মেয়ের দিকে তাকায়, আশিকি ২ কি মা?
মেয়ে বলল, টুম্পার ঈদের নতুন ড্রেস। কী সুন্দর জানো বাবা!
'তাই'- বলেই বাবা আবার খাবারে মনযোগ দেয়।
বাবা, আমাদের তো সামনেই পূজো। সব ভাল ভাল ড্রেস বিক্রি হয়ে যাচ্ছে। পূজোতে আর ভালো ড্রেস পাবো না। বাবা চল না আমার ড্রেসটা কিনে আনি।
এবার মা ধমকে উঠেন, কথা না বলে আগে খাওয়া শেষ করো। মায়ের কথায় মেয়ে চুপসে যায়।
বাবা তার চুপ করে যাওয়া মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার কি আশিকি ২ পছন্দ মা। ছোট মেয়েটি তার মাকে আড়চোখে একবার দেখে নেয়, খুব বাবা।
- তাহলে আজই চলো। বাবার কথায় মেয়ের খুশিতে নাচতে ইচ্ছে করে কিন্তু মায়ের কারনে তাও সম্ভব নয়। শুধু টেবিলের নিচে তার পা জোড়া দুলছে।
বাবা- মা ও কন্যা একসাথে রিকশায় বেরিয়েছে। উদ্দেশ্য চট্টগ্রামের বিপনী বিতান। ঝিরঝিরে ঠান্ডা বাতাস বইছে। বাবা আকাশের দিকে তাকালেন। এই শহরের শতকরা সত্তুর ভাগ লোক শুধু মাত্র বৃষ্টি এলেই আকাশের দিকে তাকায়। আকাশ মেঘে কালো হয়ে আছে। চারপাশে অদ্ভুত ছায়ামাখা নরম আলো। সেই আলোয় কোলে বসা কন্যাকে রাজকন্যা বলে ভুল হয়। এই সময় মেয়ে হাত তুলে 'বাবা দেখ' বলে কিছু দেখাবার চেষ্টা করে। অনেকটা দূর থেকেই বিপনী বিতান দেখা যায়।
অনেকগুলো দোকান ঘুরে ফিরে মেয়ের আশিকি ২ নামের একটি ড্রেস খুব পছন্দ হয়। দাম সাড়ে পাঁচ হাজার টাকা। দাম শুনে মা গজগজ করে উঠেন, এতটাকা দিয়ে জামা কেনার কোন মানে হয় না। মেয়ে মনে কষ্ট পেলেও বুজতে দেয় না। মাকে সে খুব ভয় পায়। কিছু বললে মা যদি দোকানিদের সামনেই গাল টেনে ছিঁড়ে দেয় খুব লজ্জার ব্যাপার হবে।
অন্য একটি দোকানে মা আরেকটি ড্রেস পছন্দ করে দেয়। দাম চার হাজার টাকা। বাবা মেয়ের দিকে তাকিয়ে বলেন, তোমার পছন্দ হয়েছে মা?
মেয়ে নিচু স্বরে শুধু বলল, অল্প পছন্দ হয়েছে।
মা ঝাঁঝের সাথে বলল, বেশি পছন্দের দরকার নেই, অল্প পছন্দই ভাল। এইটাই নাও। মায়ের কথায় মেয়ে মুখ কালো করে ফেলে ঠিক বাইরের আকাশের মত। মেয়ের দিকে তাকিয়ে বাবার মনে হলো এখনি বৃষ্টি নামবে।
বাবা মেয়ের মায়ের দিকে তাকিয়ে বলল, মেয়ের খুশির কাছে হাজার বারশো টাকা কিছু না। চলো ঐ ড্রেসটাই নিব।
মেয়ের তার ভাল বাবাটিকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে কিন্ত তাও সম্ভব না। এত মানুষের সামনে কেঁদে ফেলাটাও নিশ্চয়ই খুব লজ্জার ব্যাপার হবে।





উৎসর্গপত্রঃ তাপস'দা কে। একজন ভাল বাবা।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
২২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×