মনে পড়ে ছোটবেলার কথা।
ঈদ এলেই বাসায় তুমুল ঝগড়া শুরু হতো বাড়ি যাওয়ার ভাড়া নিয়ে।বাসার সবাই দোয়া করতাম,বাবা যেন টাকা যোগাড় করতে পারে।
প্রতিরাতে আমরা ভাইবোন সবাই অপেক্ষা করতাম, আজ নিশ্চয়ই বাবা বাড়ি যাওয়ার টাকা বেবস্থা করে নিয়ে আসবে।বাবা যখন টাকা নিয়ে আসতো,আমাদের সেকি আনন্দ!!!!!!!!!ঈদে জামা না পাওয়ার দুঃখ বেমালুম ভুলে যেতাম।
সারারাত আমাদের ঘুম আসতো না।ভাইবোন মিলে কতই না পরিকল্পনা।
কিন্তু পরদিন সকালে যখন মহাখালি বাসস্ট্যান্ডে এসে ঘরমুখো মানুষের ভিড় দেখতাম, তখন মায়ের আঁচলে আশ্রয় খুজতাম।
চারিদিকে এত এত মানুষ!!!!!!!!এত এত বাস,গাড়ি!!!!!
কালো ধোঁওয়ার গন্ধে বমি করে ফেলতাম।আমি অবাক হয়ে দেখতাম, মা এত ধোঁওয়ার মাঝেও বমি করছে না।মা তোমার পেট কি দিয়ে তৈরি??? এত কষ্ট তুমি কি করে সহ্য কর??
এতক্ষণ যা বললাম তা অনেক আগের কথা।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




