বাস এ প্রচণ্ড ভিড় এবং ভাড়া বেশি চাওয়ায়,বাবা আমাদের নিয়ে চলে আসতেন কমলাপুর রেলস্টেশনে। মায়ের আচলের নিচে থেকে চেয়ে দেখতাম বিশাল বিশাল গম্বুজওয়ালা রেলস্টেশন। এখানে আরও বড় আকারের মানুষের মেলা।বাবা কোনও মতে আমাদের নিয়ে ট্রেনে উঠতেন।বাবা একাই সবগুলি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে চলতেন। আমি অবাক হয়ে ভাবতাম......বাবার হাতের আঙ্গুল কত শক্ত?তার কি হাতে ব্যথা লাগে না???
বলাবাহুল্য যে, যথারীতি ট্রেনে কোনও টিকিট থাকতো না এবং আমরা টিকিট ছাড়াই ট্রেনে উঠতাম। আমার স্বপ্ন ছিল জানালার পাশের সিটে বসা। কিন্তু কোনোমতে টয়লেট বা ইঞ্জিন রুম এর পাশে হয়ত জায়গা পেতাম। উফফফ......টয়লেটের গন্ধে বমি চলে আসতো। মাকে দেখতাম, তিনি তখনও স্বাভাবিক। ভাবতাম, মা জাতির কি কষ্ট বলতে কিছু নেই?তাদের কি বমি আসে না?
ট্রেনে হাজারো মানুষের ভিড়েও চানাচুর,বাদাম,আমড়া ইত্যাদি নিয়ে হকাররা উঠত। আমারা ভাইবোনরা সব খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম।কিন্তু বাবা কখনই টাকা দিত না(টাকা থাকলে তো দেবে!!!)।
ফিরে যেতাম সেই মায়ের কাছে।মা প্রথমে রাজি হতো না ,কিন্তু পরে আমাদের কান্নার চোটে ঠিকই তার আচল থেকে টাকা বের করে দিত। একটা আমড়া কিনে আমড়া তিন ভাইবোন খেতাম।
এই পুরুষশাসিত সমাজে, একমাত্র ছেলে হওয়ার সুবাদে আমড়ার আটিসহ বেশি ভাগই আমি খেতাম।খাওয়ার পর আপুদের জন্য খারাপ লাগতো।ইসসস......আপুদের কেন আরেকটু দিলাম না।
একটু পরপরই ট্রেনের লোকজন নাস্তার প্লেট নিয়ে আসতে।খুব ইচ্ছে করত একবার খেয়ে দেখি,মাকে বলতামও।কিন্তু মা অতিকৌশলে বলতেন, “বাবা এইগুলা খুব খারাপ, খেলে পেট খারাপ করবে।” আমি ঠিকই বুঝতাম যে খাবারগুলোর দাম খুব বেশি।সুবোধ বালকের মত আর কোনও কথা বলতাম না।আপুরা কখনই কোনও আবদার করত না।মনে হয় তারা বুঝত যে বাবার কাছে টাকা নেই।
এইবার শুরু টিকেট চেকার এর চক্কর। আমরা বাবা,মা,ভাইবোন মিলে মোট ৫ জন।কিন্তু বাবা টিকেট এর ভাড়া দিতো ৪ জনের।টিকেট চেকার বলত ৫ জনের ভাড়া দেওয়ার জন্য। কিন্তু বাবা আমাকে দেখিয়ে বলত “ওতো বাচ্চা ছেলে,ওর ভাড়া লাগে নাকি?” ব্যাপারটাতে আমি খুব আপমানিত বোধ করতাম।ভাবতাম, বড় হলে আমি সবসময় আমার ফুল ভাড়া দেব।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




