আজ ঈদ,আর এই খুশির দিনেই মায়ের সাথে কি সুন্দর করে মিথ্যা কথা বললাম।
আমি আছি বাসা থেকে হাজার মাইল দূরে আফ্রিকা মহাদেশে। সকালে মায়ের সাথে কথা হল।মা জিজ্ঞেস করলো,“বাবা ঈদ কেমন কাটাচ্ছিস?” আমি খুব জোরে দম নিয়ে বল্লাম, “মা এইখানে খুব মজা হচ্ছে,বাসার কথা একদমই মনে পরছে না।তোমাদের কি অবস্থা?” মা বলল, “আমরাও খুব ভালো আছি, বাসায় খুব মজা হচ্ছে। ”
কিন্তু আমি জানি,আমার মা এখন বাসায় বসে আমার কাপড় কিংবা ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ডুকরে কাঁদছে।
আমার মাও জানে আমি তাঁর ছবি নিয়ে বালিশে মুখ গুজে কাঁদছি।
আমরা দুজনেই জানি আমরা মিথ্যে বলছি।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




