somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজ্ঞতা

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। বিকেল ৪ টার দিকে গেলাম ঢাকা কিডনি হাস্পতালে এক বন্ধুর আব্বা আসছেন রুগি হয়ে, তারে দেখতে।
গিয়ে শুনলাম বেচারাকে ভুল ভাবে এখানে আনা হয়েছে।
গত বৃহঃ বারে ডায়রিয়া হওয়ায় স্থানীয় এক ফার্মাসিস্টের পরামর্শে স্যালাইন দেয়া হয় তারে এ কারনেই নাকি তার প্রসাব বন্ধ হয়ে গেছে
গত দুই দিন সে প্রসাব করেন নি।
গতকাল লঞ্চে ঊঠেছে, লঞ্চ ছাড়তেই উনি প্রসাব পায়খানা ঠিকমত করেছেন।
শেরে বাংলা থেকে এখানে পাঠানো হয়েছে, এখানকার ডাঃ রা বললো কিডনি তে এমন কোন সমস্যা হয়নি যার জন্য উনি এখানে থাকতে পারেন।
টেস্ট করানোর পরেও কোন সমস্যা ধরা পড়ে নি।
প্রশ্ন হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ তবে তারে কিসের ভিত্তিতে এখানে পাঠাইলো ?
আমি ডাক্তার না, তাদের মুখে আমি যতটুকু শুনেছি সেই শোনা কথায়ই আমার মাথায় প্রশ্নটা ঘুরপাক খেল।


#২। হাসপাতালের আংকেলের (বন্ধুর বাবা) বেডের পাশের বেডে আর এক ভদ্রলোক বসে আছেন।
কথা বলেন খুব। সকালে ওনার ডায়ালাইসিস করানো হয়েছে, বেশ ফুরফুরে মেজাজে আছেন বোঝা যাচ্ছে। কিসুক্ষন উনি আমার সাথে কথা বলার চেষ্টা চালাচ্ছিলেন।
আমি না পারছি কিছু বলতে না পারছি সইতে , বেচারা অসুস্থ্য মানুষ হয়তো তাই সবার সাথে কথা বলে মন ভালো করার চেষ্টা করছেন! বেশ কিছু সময় আলাপের পরে এই ডায়ালাইসিস ভদ্র লোকের কাছে আর এক জন লোক আসলেন ,
এদের কথোপকথন টা তুলে দেইঃ
ডায়ালাইসিস করানো ব্যক্তিঃ – ভাই এখন কি অবস্থা আপনের মেয়ের জামাইর ?
জি বাই এখন অনেক ভাল। আগে না এনে ভুল করেছি, ময়মনসিংহ তে না নিয়ে যেয়ে এখানেই আগে আনার দরকার ছিল।
আজকে ২২ দিন বাড়িত্তে বার অইসি, যখন বাইর অইসি তখন কইসি আল্লা আমি চেষ্টার কোন ত্রুটিই রাখবো না ইনশাল্লা। আমার মেয়ের জামাইকে তুমি সুস্থ্য করে দেওয়ার মালিক।

মেজাজ গেল খিচ্চা, এম্নেই আংকেলরে খালি খালি ঢাকা আনানো হয়েছে। তার উপরে এই দুই বাচালের আমদানিতে বিরক্ত হয়ে কইলাম ,
(ওনাদের কথোপকথনে শুনলাম এই শশুর ভদ্রলোক চরমোনাইর মুরিদ) চাচা মিয়া হুজুরের কাছে নিয়ে যান নাই ?

- না বাবা।
- কেন চাচা ? উনি তো পীর ! উনি কি পারতেন না ঠিক করে দিতে আপনের জামাইরে ?
চেষ্টার কোন ত্রুটিই রাখবেন না। আল্লার কাছে শপথ করলেন , জামাই নিয়া চলে আসলেন মেডিকেলে! কেন গো চাচা? এই মেডিকেলের চিকিৎসা র চেয়ে কি আপনের হুজুরের দোয়া কম কার্যকরী? এইখানে নিয়া আইলেন , ধরেন আপনের জামাইর হায়াত আল্লা দিসে আগামীকাল পর্যন্ত। এখন আপনে আমারে বলেন এই ডাঃ দের কি কোন ক্ষমতা আছে এরে বাচানোর?
- না ঠিক তা নাই।
- তাইলে এই খানে ক্যান? সবার আগে আপনের দরকার ছিল পীরের কাছে যাওয়া। আল্লা চাইলে এই কামেল পীরের উছিলায়ত আপনের মেয়ে জামাইরে ভাল কইরা দিতে পারে না কি?
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×