somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা প্রসঙ্গে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবীতে
আন্দোলনরত শিক্ষার্থীদের উপর
ন্যক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন অনেকেই।
বোকা আর কাকে বলে! আরে নিন্দা জানানোর কি আছে ?
এটা তো ছাত্র ছাত্রীদের ভালর জন্যই নাকি? এরা পাশ করে বেরুবে দামি গাড়ি চড়বে কিন্তু সে গাড়ি টা চলবে কোথায়?
রাস্তায় তাই তো নাকি?
সে রাস্তা তৈরি হবে কি দিয়ে?
কোত্থেকে আসবে অর্থ ?
এখন যদি এই অল্প অল্প করে ভ্যাট নিয়ে একটা মোটামোটি ভালো রাস্তা তৈরি করার ব্যবস্থা করা যায় তাতে তো এই ছাত্রছাত্রীদেরই ভালো ।
চাকরি পেয়েই তো আবার এরা বিয়ে করার জন্য উঠেপড়ে লাগবে তখন এই বর যাত্রী হতে পারে নদিপথে আসাযাওয়া করবে। সেখানেও তো নাব্যতা সংকট থাকবে এই নাব্যতা সংকট থেকে উত্তরনের জন্য তো ভাই আমাদের ভ্যাট দিতে হবে নাকি ?
অনেকেই হয়তো বলে থাকবেন এটা যে, শিক্ষার মত মৌলিক অধিকারে এরকম ভ্যাট বসানো কি উচিৎ হইছে নাকি ?
আমি বলবো অবশ্যই উচিৎ হইছে।
এই যে দেখেন খাদ্য তো মৌলিক ব্যাপার ।
তো আমরা কি করছি? খাচ্ছি দাচ্ছি পড়াশুনার নাম নাই।
ঘুরছি আর খাচ্ছি আর ঘুমাচ্ছি।
এটা কি ঠিক করছি?
সরকার খাদ্যে তো ভ্যাট বসিয়েছে সেই কবে , কই , সেখানে তো কেউ চিল্লাপাল্লা করছে না।
কেন করছে না?
কারন সবাই যাতে খেতে পারি তাই এই ব্যবস্থা করা।
আপনি দেখতে পারবেন ঢাকার অভিজাত এলাকার সব হোটেল গুলোতেই এই ভ্যাট সিস্টেম প্রচলিত আছে।
নিন্দুকেরা অনেক কথাই বলে যে, এখনও নাকি অনেকেই না খেয়ে থাকে । পর্যাপ্ত খাবার পায় না। এসব কথায় কান না দেয়াই বেটার
আবার এদিকে অনেকে বলছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে সরকার ভয়ানক
বার্তা দিচ্ছে এই সমাজকে।
আরে এটা শান্তিপূর্ন হয় কি করে? আপনারা কি টিভিতে দেখেন নাই কি চিল্লা পাল্লাটাই না করছে ওরা !
এমন শান্তিপূর্ন কর্মসুচীর কথা বলে তো বিরোধী দল কতই না নাশকতা মুলক কর্মকান্ড চালালো !
ভুলে গেলেন এরই মধ্যে?
এরা যে বিরোধী দলের সাথে আতাত করে সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে না এর নিশ্চয়তা কি?
গুলি করেছে উপরে ফাকা। কিন্তু ভুল বশত কারো গায়ে লেগে থাকতে পারে
It's an accident ।
এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে সেটাও তো বুঝলাম না বাপু!
আর কেউ তো মারা যায় নাই তাই না?
মারা গেলে যদি প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে কোন বিবৃতি না দিতেন তখন না হয় বলা যেত কিছু একটা।
আসলে হয়েছে কি জানেন তো! এদের খেয়ে দেয়ে কাজ নেই। সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় বাবা মায়ের টাকা নষ্ট করে শুধু। সে টাকা ই সরকার উন্নয়ন কাজে লাগানোর জন্য এই ভ্যাট আরোপ করেছে এটাই ওরা মেনে নিতে পারছে না। যত্তসব।
গুলি করাই উচিৎ ওদের।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×