তুমি আসবে বলে
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আসবে বলে
বাতাসে বসন্তের গন্ধ
তুমি আসবে বলে
দুঃখ হারিয়েছে তার ছন্দ
তুমি আসবে বলে
বুক আমার দুরু দুরু
তুমি আসবে বলেই
হয়েছিল পৃথিবীর শুরু
তুমি আসবে বলে
কলি হল ফুল
তুমি আসবে বলে
শুধরে নিতে চাই আমার যত ভুল
তুমি আসবে বলে
চাঁদ হল পূর্ণ
তুমি আসবে বলে
প্রখর খরতাপ বিবর্ণ
তুমি আসবে বলে
মন আমার উতলা চঞ্চল
তুমি আসবে বলে
আমার আমি বিশ্বাসে সবল
তুমি আসবে বলে
সবুজ আরও সুন্দর লাগে
তুমি আসবে বলে
সবকিছুই দেখি নতুন রঙে
তুমি আসবে বলে
টিয়া আসে ঝাঁকে ঝাঁকে
তুমি আসবে বলে
মাছ উজান কাটে নদীর বাঁকে বাঁকে
তুমি আসবে বলে
ব্যস্ত শহর হল মায়াবী
তুমি আসবে বলে
সবুজ শ্যামল গ্রাম যেন ফ্রেমে আটকানো ছবি
তুমি আসবে বলে
ময়ুর পেখম ছড়ায়
তুমি আসবে বলে
প্রজাপতি ফুলের দরজায় কড়া নাড়ায়
তুমি আসবে বলে
সকাল গড়িয়ে যায় সাঁঝে
তুমি আসবে বলে
মনে এত গান বাজে
তুমি আসবে বলে
টলমল করে ঐ স্বচ্ছ ঝর্ণাধারা
তুমি আসবে বলে
এগিয়ে গেল-পিছিয়ে ছিল যারা
তুমি আসবে ভালবাসবে
সারাদিন এই ভাবনাই
তুমি আসবে বলে তাই
আমিও সামনে এগিয়ে যেতে চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন