somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়তির নির্মম পরিহাস! বাঙালীদের উপর চাপাতে চাওয়া উর্দু জিন্নার দেশে নাই

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানে মাত্র ৭.৫৭% নাগরিক উর্দুতে কথা বললেও ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ঢাকায় জিন্নাহ সাহেবের বক্তব্যের তীব্র প্রতিবাদ হলো।

বাঙালীদের মূলত দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু ওই অন্যতমটুকুও করা চলবে না, বাংলাকে কোন স্থানই দেয়া যাবে না, এটাই ছিল পাকিস্তানের শাসকগোষ্ঠী হর্তাকর্তা সবার কথা। দুনিয়ার সবকিছু করা যাবে কিন্তু বাঙালীদের দাবি মানা যাবে না। এই গোঁয়ার্তুমি এবং একই সঙ্গে এই মূর্খতা ছিল তাদের। বাঙালীরা দাঁতভাঙ্গার চাইতেও বেশি কঠোর জবাব শেষ পর্যন্ত ওদের দিয়ে ছেড়েছে।

তৎকালীন পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গে বাঙালীদের উপর উর্দু চাপিয়ে দেবার ষড়যন্ত্রের প্রতিবাদে হেয়েছিল আন্দোলন। ধীরে ধীরে সে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এক পর্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারি বাংলা ভাষার দাবীর দুর্বার আন্দোলনে পাকিস্তানী শাসনাধীন ঢাকায় গুলি চালিয়ে নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। সেদিন ভাষার দাবিতে প্রাণ দেন বরকত, সালাম, রফিক, জব্বারসহ অনেকে। তার পরের ইতিহাস সবার জানা।

ওই ভাষা আন্দোলনের পথ ধরে সংগ্রাম এগিয়ে চলে এবং নানা সংগ্রাম আন্দোলনের পথ ধরে ধীরে ধীরে একাত্তর। মুক্তিযুক্ত, স্বাধীনতা সংগ্রাম। স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। রাষ্ট্রভাষা বাংলা। তারও পর ২০০০ সাল। জাতিসংঘ ঘোষণা করল অমর ওই একুশ ফেব্রুয়ারি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনা, প্রেরণা বাংলাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ল জগতময়।

আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি চলছে। একুশ আমরা উদযাপন করেছি এবারও। দুনিয়াব্যাপী উদযাপিত হয়েছে। শহীদ মিনার একেবারে প্রথমটাও ভেঙ্গে দিয়েছিল পাকিস্তানীরা। নতুনভাবে তৈরি হয়েছিল পরে। একাত্তরেও মর্টার ও কামান দিয়ে ভেঙ্গে দিয়েছিল। আবার তৈরি হয়েছে নতুনভাবে। তৈরি হয়েছে সারাদেশে। এখন তৈরি হচ্ছে দুনিয়ার নানা দেশে। এ দেশের মানুষ তাদের মাতৃভাষাকে সত্যিকার এবং আৰরিক অর্থেই প্রাণ দিয়ে ভালবাসে এবং একই সঙ্গে দুনিয়ার সব জাতির সব মানুষের ভাষার প্রতি শ্রদ্ধাশীল।

বাংলাকে বাংলায় স্বমহিমায় প্রতিষ্ঠিত করল বাঙালীরা , কিন্তু পাকিস্তানে?
পাকিস্তানে কি তার প্রতিষ্ঠাতা জিন্নাহ সাহেবের ইচ্ছা অনুযায়ী উর্দু রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। যদি হতো তাহলে এত বছর পরে কোন নাগরিকের উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার জন্য রিট আবেদন করার দরকার হতো না। নিয়তির কী নির্মম পরিহাস। আজও পাকিস্তানের দাফতরিক ভাষা ইংরেজী, সরকারী কাজকর্মও ইংরেজীতে হয়। দেশটির শাসকগোষ্ঠীর 'পেয়ারা' ভাষার স্থান ওদের নিজের দেশেই আজও হলো না। নিয়তির কি নির্মম পরিহাস(!)

কিছুদিন আগে সানাউল্লাহ নামে লাহেরের বাসিন্দা পাকিস্তানী নাগরিক লাহোর হাইকোর্টে এক রিট আবেদন করেছেন তাতে তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার অনুরোধ করেন। ওই রিট আবেদনে তিনি জানান, ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আজও সে ঘোষণা পাকিসত্মানে বাস্তবায়ন হয়নি। ওই আবেদনকারী তাঁর রিট আবেদনে আরও বলেছেন, পাকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার বিধান রাখা আছে। কিন্তু তা সত্ত্বেও আজও ওই কাজটি হয়নি।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×