somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ: বাদশাহ নামদার

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু বই আছে যেগুলো শুধু তৃপ্তিই দেয়না, মনকে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে দেয়। এজাতীয় বইগুলো হৃদয়ে দাগ কেটে যায় সবসময়।

ভূমিকা দীর্ঘায়িত করা ঠিক হবেনা। শুধু এটুকুই বলছি, একধরনের বই আছে যেগুলো কখনো সমালোচকের বা ছিদ্রান্বেষীর দৃষ্টিতে পড়তে হয়না, মুগ্ধ পাঠকের দৃষ্টিতে পড়তে হয়। "বাদশাহ নামদার" এ জাতীয় বই, নিঃসন্দেহে।

বইটা ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। ইতিহাসও যে এত সুন্দর করে বর্ণনা করা যায়, এত সাবলীলভাবে উপস্থাপন করা যায় তা আমার ধারনায়ও ছিলোনা।
ছোটবেলা থেকেই জেনে এসেছি, ইতিহাস একটা বিরক্তিকর বিষয়, একঘেয়ে বিষয়। সেই বিরক্তিকর বিষয়টাকে এত বৈচিত্র্যময় করে উপস্থাপন করার পুরো কৃতিত্ব গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের।

মোঘল সাম্রাজ্যের ব্যতিক্রমী সম্রাট "সম্রাট হূমায়ূন" এর জীবনের নানা বৈচিত্র্যময় ধাপের আশ্চর্য বর্ণনা রয়েছে বইটির প্রতিটি পৃষ্ঠায়। এ বই পড়লে আপনি সম্রাট হুমায়ূনকে ভালোবাসতে বাধ্য হবেন, তাঁর দু:খে কষ্ট পাবেন, তাঁর খুশিতে আনন্দিত হবেন, তাঁর বিজয়ে উল্লাস করবেন, তাঁর পরাজয়ে হতাশ হবেন।

সম্রাট হুমায়ূনের সময়কালীন মোঘল সাম্রাজ্যের উত্থানপতন এর সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে বইটাতে।
হুমায়ূন আহমেদ এই বইটা লেখার আগে অনেক গবেষণা করেছিলেন, বহু বই পড়েছিলেন।
বহুদিনের শ্রমলব্ধ গবেষণার ফসল এই "বাদশাহ নামদার"

হুমায়ূন আহমেদের মেজভাই জাফর ইকবাল একটি লেখায় বলেছিলেন, "দাদাভাই (হুমায়ূন আহমেদ) ভীষন ভুলোমনা। সাল, তারিখ এগুলো মনে রাখতে তাঁর ভীষন কষ্ট হয়। তিনি (হুমায়ূন আহমেদ) জোর দেন কাহিনীর উপর, সাল-তারিখের উপর না।

"বাদশাহ নামদার" বইতেও তার ব্যতিক্রম হয়নি। এখানে বিভিন্ন সাল, তারিখের উল্লেখ আছে। সেগুলো সত্যি কী না জানিনা, অনেক ভুল তথ্য থাকাও অস্বাভাবিক না।
পাঠকদের প্রতি অনুরোধ থাকবে, বইটিকে এক খেয়ালী সম্রাটের জীবনগাঁথা হিসেবে বিবেচনা করুন আর পড়ুন, ঐতিহাসিক নিদর্শন হিসেবে বইটিকে ভাবার কোনো দরকার নেই।

কাহিনীর সারসংক্ষেপ বলবো না। কারন, ইতিহাসের কোনো সারসংক্ষেপ হয়না। ইতিহাস হচ্ছে এমন এক রাস্তা যার কোনো শর্টকাট নেই। সেই রাস্তায় আপনাকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে, আর যদি বাহন হিসেবে হুমায়ূন আহমেদের "বাদশাহ নামদার" এ উঠতে পারেন, তাহলে মহাসড়কে আপনার অগ্রসর হওয়াটা যথেষ্ট রোমাঞ্চকর আর নির্বিঘ্ন হবে, এ কথা নির্দ্বিধায় বলা যায়।

জীবনে যদি কোনোদিন বই না ছুঁয়েও থাকেন, আপনার প্রতি অনুরোধ রইলো এই বইটা পড়ার জন্য।
নাহলে, কী জিনিস যে হেলায় হারালেন, বুঝতে পারবেন না।
"অসাধারণ " বিশেষণটাও এই বইয়ের ক্ষেত্রে নিতান্তই তুচ্ছ।

বি.দ্র: এই রিভিউ পড়ে যদি একজনও বইটি পড়ার জন্য আগ্রহী হন, তাহলেই আমার এই প্রচেষ্টা সফল।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

১ টাকায় মিলছে ৪ লাউ, উৎপাদন খরচ তুলতেই হিমশিম কৃষকের

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

Click This Link

পঞ্চগড় এলাকায় ৪ টা লাউ বিক্রি হচ্ছে এক টাকায় ! ইত্তেফাকের মত প্রতিষ্ঠিত সংবাদপত্রে আসা এ সংবাদ অসত্য বা অতিরঞ্জিত না হলে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়ার মত না।... ...বাকিটুকু পড়ুন

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×