শুরুর শুরুটা হয়েছিল বর্ষায়
সবুজ স্বচ্ছ বৃষ্টির জলে শুধুই সুখের কাপন
তারপর শুভ্র শরতের মেঘে ভেসে গেছি আগ্রাসি পূর্ণিমার বানে
হেমন্তে কালপুরুষে চোখ পেতেছি পূব আকাশে
একলা দিন আমার মন্দ কাটেনিকো একেবারে
লক্ষ তারার তিমির দু হাতে সরিয়ে তোমার দুয়ারে আসা
তোমার উঠোনে বপন করা অজস্র অমরাবতী
বিনিময়ে দিয়েছ অবাক ভাবনার রসদ
অস্হি মজ্জায় দিয়েছ শীতের হিম আঘাত
বৈশাখের মত উষড় প্রানহীন তেপান্তর হৃদয়
বসন্ত আসেনি কাছে একবারও
তাতে কি,প্রদীপের ক্ষীণ আলোর মত
ভালোবাসারা জ্বলেছে কখনো,
করেছে দিনাতিপাত প্রতীক্ষায় কারো
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



