তুমি নেই কোথাও,
কুয়াসা ভোরে বেগুনী ঘাস ফুলের শিশিরে,
ঝিলে দুলতে থাকা গাঙ ফড়িংয়ের স্বচ্ছ পাখায়,
অথবা বারান্দায় শৈশব রোদ্দুরে মেলে ধরা খোলা পিঠে,
আমার চিলেকোঠার নীল অপরাজিতায়, সত্যি তুমি নেই
শহরের বারোয়ারি কোলাহলে,স্কুলের ঘন্টায়
গেটের সামনে বড়ইয়ের আচারে,ঝালমুড়ির ঝাঝে,
সৌখিন ছাদ বাগানের কচি সবুজ কুমড়ো ডাটায়
কিংবা আমার ঘরমন জানালায় উড়তে থাকা আকাশী পর্দায় তুমি নেই
তুমি আছো দীর্ঘশ্বাসে, নিউরনের ভাজে ভাজে,প্রতিটা সিন্যেপ্সে
যতটা বার স্পন্দন হয় বুকে,ঐ গম্ভীর স্পন্দনে,
ভাবনার অলিগলির চোরকুঠুরিতে
যতটা বার পলক ফেলি,ঐ মাইক্রো সেকেন্ডের অবসরে,গোপন অশ্রুতে,
বুকের ভেতরের অন্ধকার গহীনের পুরোটা জুড়ে তুমি আছো
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



