somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরুত্তর আমি নিরুত্তর তুমি নিরুত্তর আমরা সবাই

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাতাস বহিছে ভীষণ
এই গভীর রাতে
শিহরণ জাগানিয়া ভয়ের স্রোত
নিকষ কালো আঁধারে
শনশন শনশন শব্দ
ঝড় আসছে, আসছে উত্তাল ঢেউয়ের স্রোত
......
-মাঝি ও মাঝি.... আমায় নিয়ে চল
-কে কে ডাকে? কার এত সাহস দরিয়ার বুকে ঝড়ের গ্রাসে আত্না বিকোতে চায়
-আমি । মাঝি, আমি । কড়ি নাও, সোনা নাও , তবু মোরে ঐ পাড়ে লইয়া যাও
-এ আমার দ্বারা হবে না । সাত রাজার ধন এনে দিলেও পারব না
-এদিকে চেয়ে দেখ । আমার মুখখানা কি চিনতে পার?
-একি তুমি । একি হাল তোমার সখী । কি হয়েছে?
-ও কিছু না । আমি পালাতে চাই এ ছোট্ট জগত ছেড়ে । আমায় ওপার দেখাবে না মাঝি?
-তাই বলে এই ঝড়ের রাতে । না, আমি পারব না । অন্য কোন দিন হবে । আজ নয় ।
-না আমি আজই যাব । আমায় নিয়ে চল ।

প্রমত্তা স্রোতস্বিনী গর্জে চলছে । বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে সজোরে । মাঝি সেদিকে চাইল একবার । ফিরে চাইল কিশোরীর পানে ।
-মরবার সাধ হয়েছে বুঝি । ফিরে যাও ।
-মরতে নয় বাঁচতে চাই আমি । যা চাও দেব । আমায় বাঁচাও ।
-কি হয়েছে বল শুনি?
-আমি বলতে পারব না ।

কিশোরী ঝাঁপ দিল নদীতে । হারিয়ে গেল তার ছোট্ট দেহটা । নিকষ কাল জল তাকে মুহূর্তেই গ্রাস করে নিল ।
মাঝিও ঝাঁপ দিল । তবে আর খুজে পেল না কিশোরীকে সেই প্রমত্তা স্রোতের ভেতর ।
অবাক মাঝি তীরে ফিরে এল । হতাশা তাকে গ্রাস করল । কি হয়েছিল মেয়েটার? কেউ কি ছুঁয়েছিল তাকে । জোর করে কাপড় খুলে নগ্ন বক্ষে নোংরা হাতের আঙুল চালিয়েছিল আর হাসতে হাসতে নোংরা মুখে চালিয়েছিল অশ্রাব্য নোংরা স্তুতি ।
নাকি কিশোরী মেয়েটি কোন এক সুন্দর যুবকের হাত ধরে গিয়েছিল আর বহন করছিল তার পাপের বীজ নিজ উদরে ।
নাকি তার সুন্দর মুখে কেউ এসিড বিষের মরণ কামড় এঁকে দিয়েছিল ।
নাকি কোন এক আততায়ী তার স্বপ্ন ভেঙ্গে তাকে করেছিল নিঃস্ব ।

...............

এরকম অসংখ্য উত্তর হতে পারে ছোট্ট এই ঘটনার যার উত্তর কেউ জানে না ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

×