somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থ, হতে পারে অর্থহীন

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজ থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি। ঝুম বৃষ্টি। রিকশাওয়ালা আমার দিকে পর্দা এগিয়ে দেয়। আমি রিকশা থেকে নেমে পড়ি। সে অবাক হয়ে তাকিয়ে রয়। সে তো জানে না আমার মনে এখন কি আনন্দ! ব্যাগ ভিজে যাচ্ছে। বই খাতা গুলো নষ্ট হবে, হোক। আজকের এই মুহূর্তটা তাড়িয়ে তারিয়ে উপভোগ করবো। আসলে এই যে সময়টা আমি উপভোগ করছি, এর জন্য কি কোনো অর্থেও প্রয়োজন আছে! না নেই। জীবনকে উপভোগ করতে তো খুব বেশি অর্থেও দরকার নেই। জীবনে শুধুমাত্র একটু সচ্ছল ভাবে চলা- এর চেয়ে বেশি কিছু আমি আর চাইনা।

বাবা রিটায়ার্ড, মা বিছানায়, বোন বিবাহযোগ্যা আর আমি বেকার। চাকরির সন্ধানে পথে পথে হাটছি। হঠাৎ বৃষ্টির ঝাপটা শুরু হয়। নিরাপদ আশ্রয়ে যাবার আগেই অনেকটা ভিজে গেলাম। ধুর ছাই! অসুখ হলে এখন ডাক্তারের টাকা পাবো কোথায়! এমন পানসে টানাটানির জীবন আর ভালো লাগছেনা। বন্ধুরা সবাই যার যার গতি করে ফেলেছে। দিন দিন বাড়ছে তাদের শান-শওকত। আমার সামনে দিয়ে গাড়ি হাকিয়ে যায়। আর আমি কিনা এখনও পায়ে হাঁটার রাস্তায়। নাহ, জীবনে টাকাই সব। টাকা ছাড়া জীবনকে উপভোগ করা সম্ভব নয়।

বউ ছেলে- মেয়ে নিয়ে যাচ্ছি থাইল্যান্ড। ছুটি কাটাতে। দেশে কিছু আছে নাকি! যেখানেই যাই পিপিলিকার মতো পিলপিল। মানুষে মানুষে গিজ গিজ। উফ, অসহ্য। পুরো থাইল্যান্ড ঘুরে আসবো। আমার বউ বলিউডি নায়িকাদেরও হার মানায়। টাকার কল্যানেই এমন বউ কপালে জুটেছে। ভাবছি টাকার একটা বিছানা বানাবো। আমার সেই বোনটি স্বামী সংসার নিয়ে স্থায়ী হয়েছে আমেরিকায়। দেশের বাড়িতে বাবা মাকে একটা প্রাসাদ বানিয়ে দিয়েছি। ছেলেকে হাত খরচ দেই মাসে দশ লক্ষ টাকা। জীবনের সকল সুখের উপকরণ আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। ছি, আগে আমি কি ভাবতাম! দুটো ডাল ভাতেই জীবন কেটে যাবে। অর্থের পিছনে ছুটে, তা প্রাপ্তিতে যে তৃপ্তি- এটাও তো আরেকজনের সাথে টক্কর দিয়ে, আরেকজনের অধিকার হরণ করে, মানুষজনকে ঠকিয়ে, প্রতারণা করে অর্জন করতে হয়। জীবন তো একটাই। অর্থ দিয়েই বশে এনে একে উপভোগ করতে হয়।

এখন বয়স হয়েছে। ব্যবসা পাতি ছেলেকে বুঝিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে কেন জানি জীবনটাকে অর্থহীন মনে হয়। কি লাভ সারা জীবন এই টাকার পিছনে ছুটে! বিত্ত বৈভব এখন গলার কাঁটা মনে হচ্ছে। গাড়িতে এখন আর চড়ি না। প্রকৃতির কাছাকাছি থাকতেই বেশি ভালো লাগে। বিকেলে পার্কে হাঁটতে বেরিয়েছি। হঠাৎ বৃষ্টি। গাছের নিচে এসে দাঁড়াই। কি অপার্থিব এক পরিবেশের সৃষ্টি হয়েছে! জীবনে পুনরায় এবং চ’ড়ান্ত উপলব্ধি হলো মানুষের আসলে খুব বেশি অর্থের প্রয়োজন নেই। সবকিছুই একটা মোহ। যার পিছনে মানুষ অযথা দৌঁড়াচ্ছে। কাগজে কলমে যে অর্থের মালিক আমি সেটা আসলে আমার নয়। সম্পদের সুষ্ঠু বন্টনে পৃথিবীর প্রতিটি মানুষই সচ্ছলভাবে দিনযাপন করতে পারবে। শুধু শুধু কিছু মানুষের প্রাপ্য আমি লুণ্ঠন করেছি।

tanim zubair
All rights reserved



সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×