somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাড় অনুভূতিহীন

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন স্থানে এমন একটি ঘর আসলে যে কারো মনেই খটকা লাগতে পারে।স্যাতস্যাতে অন্ধকার একটি ঘর।পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের কোনো ব্যবস্থা নেই। ঘরের মাঝবরাবর প্রবাহিত ড্রেন। কালো কুচকুচে পানি। নাম না জানা অসংখ্য কীট কিলবিল করছে। বোঝাই যাচ্ছে রোগ- জীবাণুর অনুকূল পরিবেশ।
ঘর কিন্তু নেই কোনো বিছানা বা বালিশ কিংবা পাটি বা চাদর। তাহলে এই ঘরটা আসলে কেন তৈরি! একজন মানুষ কিন্তু ঠিকই শুয়ে আছে। একপ্রস্থ কাপড় তার গায়ে জড়ানো। তার কোনো বোধশক্তি আছে বলে মনে হয়না। সে ঘরেই দরজা খুলে প্রবেশ করে একজন। এখন আলোতে ভিতরের পরিবেশ কিছুটা উজ্জ্বল হয়। অশীতিপর বৃদ্ধা এক নারী। আগন্তুক নির্দয়ভাবে তার গায়ে ধাক্কা দেয়। বৃদ্ধা ক্ষীণ কন্ঠে সাঁড়া দেয়। চোখ মেলে তাকায়।
‘কিরে বুড়ি তোরে না কইছি ড্রেনের পাড়ে শুয়ে থাকতে! তুই কোনায় গেলি কেন!’
বৃদ্ধার মনে হয় না ওখান থেকে স্থান পরিবর্তনের মতো শক্তি আছে। আগন্তুক বৃদ্ধার দুই হাত টেনে ড্রেনের পাশে আছড়ে ফেলে। বৃদ্ধা ককিয়ে উঠে যন্ত্রণায়। কিন্তু মুখে কোনো কথা নেই।
‘ঘন্টাখানেক পর কালাম আসতাছে। তোরে দিয়া আসবে চৌরাস্তায়। আর বুড়ি ভালো কইরা শোন- তুই নাকি মরার মতন পইড়া থাকস! কারো কাছে হাত পাতস না। আরে মানুষ কি না চাইলে কিছু দেয়! আজকে তোরে পাঁচশ টাকা কামাই বেশি আনতেই হইবো। নাইলে কিন্তু ড্রেনের মধ্যে চুবায়া রাখুম।’
কথাগুলো বৃদ্ধার কানে প্রবেশ করেছে কিনা বোঝা গেলনা। নিথর হয়ে পড়ে আছে। এমন সময় ঘরের মধ্যে খাবার নিয়ে প্রবেশ করে আরেকজন।
‘আরে বুড়ির শরীরে একটা ঘা মার। তারপর ড্রেনে চুবায়া রাখিস। ভালো গতর দেখলে কি আর কেউ দান-খয়রাত করে!’
‘নে বুড়ি খায়া রেডি হ!’
খাবার বলতে দুটি শুকনো রুটি। মাটিতে ছুড়ে ফেলে দেয়। যেমন করে মানুষ কুকুরের দিকে ছুড়ে ফেলে।
বৃদ্ধা রুটির দিকে তাকায়। হাত বাড়িয়ে একটা মুখে তুলে নেয়। ভাবলেশহীন ভাবে খেতে থাকে। বোঝাই যাচ্ছে অনেক ক্ষুধার্ত। খাওয়ার শক্তিটুকুও যেন তার নেই। তার চোখ আকাশের পানে। ঘরের চালা ভেদ করে সে যেন আকাশ দেখতে পাচ্ছে। আকাশ তো নিশ্চয়ই তার লক্ষ্য নয়। অসহায় মানুষ উপরে একজনকেই খুঁজে ফিরে। তার কাছ থেকে কি কোনো বার্তা এসেছে! কেউ কি তাকে জানালো- বুড়ি তুই এসব নিয়ে মন খারাপ করিসনা। এটা দুনিয়া। নিষ্ঠুরতম একটা স্থান। তোর প্রতি আমি সদয় বলেই তোর সব অনুভ’তি আমি লোপ করেছি।


tanim zubair
All rights reserved

সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×