somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পতির প্রতিক্ষায়

০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকের সাজগোছটা বেশি ভালো হয়নি। মনটা খুতখুত করছে। আজকে কপালে কে জোটে আল্লা মালুম। আমি দেখেছি- পুরুষ মানুষ নারীর কাছে তার একটাই চাওয়া, সৌন্দর্য। সেটি থাকলে আর কিছু চায়না।
আমি ল্যাম্পপোস্টের নিচে এসে দাড়াই। আয়না খুলে ঠোটের কড়া লাল লিপস্টিকটা পরখ করি। সোডিয়াম ল্যাম্পের আলোয় নিজেকে দেখতে ভালোই লাগছে। ঠোটের লিপস্টিকটাও ঠিক আছে। এটাই আসলে খদ্দেরকে আকৃষ্ট করানোর সংকেত। আমরা নিজেরাও বুঝি- কে খদ্দের! সে অনুযায়ী তার দিকে তাকিয়ে ঠোটে কামড় দেই। তাকে বোঝাতে চাই তার প্রতি আমার আকর্ষণ। খদ্দের এসে দরদাম করে। যদি মেলে ওর সাথে নিয়ে যায় ওর সুবিধামতো নিরাপদ স্থানে। সারারাতের জন্য।
আজরাতে এসেছি টিনশেড এক বাড়িতে। খদ্দের বেশি যুৎসই না। তারপরও মেনে নিয়েছি। প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর জুটেছে। যাহোক গৃহকর্তার বউ সন্তান গিয়েছে গ্রামের বাড়ি। ফুর্তি করবে সারারাত ভিন্ন কিছুর স্বাদ চায়। বুঝ লাম এর আগে বউ ছাড়া এসবের খুব বেশি অভিজ্ঞ তা নেই।
‘এই লাইনে এসেছ কেন?’
জানতাম এই প্রশ্নটা করবেই। এটা একটা কমন প্রশ্ন। অভিজ্ঞ-অনভিজ্ঞ সবাই করে। উত্তরটাও তৈরি করা।
‘এটা আমার পেশা এবং স্বীকৃত। জীবিকার মাধ্যম। চোর যে চুরি করে সেটাও তার পেশা। খেয়াল করবেন যার যার পেশার প্রতি সে কতটা অনুগত! চোর চুরি করতে যাওয়ার আগে সাথে থাকা তার ছুরিটাকে প্রনাম করে।
‘বুঝতে পেরেছি। তো এখন কাস্টমারকে খুশি করো। তোমার কথা অনুযায়ী।’
আমি আমার জামা কাপড় খুলে ফেলি। ভোক্তার সামনে নিজেকে মেলে ধরি। সে আমাকে পেমেন্ট করেছে। তার সন্তুষ্টি আমার কাম্য। লোকটি হা করে আমাকে গিলছে। যেন সাত রাজার ধন তার হাতের মুঠোয়। আমাকে আদর করতে শুরু করে। তবে সে আদরে আমার কোনো অনুভ’তি হয়না। মিলনের সেই অনুভ’তির জন্যই আমি অপেক্ষা করি যা শুধু একজনের কাছ থেকেই পাওয়া যায়।
কতক্ষণ! দু-তিন মিনিট। লোকটি আমার উপর শুয়ে হাপাচ্ছে। তার গা থেকে উৎকট গন্ধ আসছে। কত কিছু যে সহ্য করতে হয়!
‘সারা জীবন কি এইসব করেই চলবা!’
‘মানে!’
‘স্বামী- সংসার করবানা!’
‘কেন নয়! এটা তো আমার পেশা। আমাকে অন্ন যোগায়। আপনাকে সুখানুভ’তি দিতে পারে কিন্তু আমাকে নয়। আমি শুধু তার কাছেই নিজেকে উজাড় করে দিবো।’
‘হা হা হা! কি কস তুই মাগী! তোরে আবার বিয়া করবো কেডা! আর তাইলে তোরে পয়সাই বা দিমু কেন!’
আমি আমলে নেই না। এটা স্বাভাবিক। খিস্তি করার জন্যও সে আমাকে পেমেন্ট করেছে। এটা মূল কাজেরই একটা পার্ট। কিন্তু তুমি সত্যিই জানো না- ভালোবাসার মিলন কাকে বলে! তোমার বউ সেটা জানতে পারে!


tanim zubair
All rights reserved
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×