somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্লাটটি সেল হলো না

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যাচ্ছি কল্যানপুর। রিকশায় একদম ঘেমে গেছি। গরমটাও পড়েছে কাঠফাটা। একটা ফ্লাট সেলের ব্যাপারে যাচ্ছি। চাকরি করি মার্কেটিং এ। বেশির ভাগ সময় বাইরেই কাটাতে হয়। ছোটবেলা থেকে জেনে আসছি চাকরি মানে টেবিলে বিভিন্ন ফাইল নিয়ে কাজ করা। চাকরি হচ্ছে কাগজে কলমে। বাস্তবতার রূঢ়তায় জানতে পারলাম পৃথিবীতে বিভিন্ন ধরনের কাজ মানে চাকরির রকমফের রয়েছে। এখন আর এসব নিয়ে ভাবিনা, ভাবার অবকাশ পাই না। যে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ ভাবতে গেলে এখান থেকেও পিছিয়ে পড়তে হবে। শুনেছি বাইরের কোন একটি দেশে মানুষ মোবাইল টয়লেট পিঠে নিয়ে ঘুরে বেড়ায়। এটাই তার চাকরি। তার জীবন ধারনের মাধ্যম। সেই তুলনায় তো ভালো আছি। আমিও তার মতো বাহিরে ঘুরে বেড়াই কিনÍু টয়লেট নিয়ে নয়। তবে আমাকে শিক্ষিত আধুনিক স্মার্ট হকার বলা যায়। কি আর করা! চাকরি করেই যেহেতু পেট চালাতে হবে।
ক্রেতা প্রবাসী। বউ ছেলে মেয়ে থাকে এখানে।মিসেস জুলি তার ওয়াইফ। ত্রিশোর্দ্ধ মহিলা। কথাবার্তায় বেজায় স্মার্ট, চটপটে। নিজেকে প্রকাশ করতে ভালোবাসে। এর আগে দুদিন উনার সাথে কথা হয়েছে। বেশ ভালোই খাতির হয়েছে বলা যায়। শেষের দিন তো অনেকক্ষণ গল্প গুজব হয়। এমনকি অনেক ব্যক্তিগত প্রসঙ্গও উঠে আসে। আমাকেও চালিয়ে যেতে হয় যেহেতু ক্লায়েন্টকে খুশি করারও একটা ব্যাপার আছে। ফ্লাটটি সেল করতে পারলে খুবই ভালো। বড় অংকের একটা কমিশন পাওয়া যেত। যা আমার জন্য এখন খুবই প্রয়োজন।
ভদ্রমহিলা আমাকে আজকে যেতে বলেছেন। একটু সকাল সকালই আমি চলে এসেছি। কলবেল বাজাতেই উনি সাথে সাথে দরজা খুলে দেয়। যেন আমারই অপেক্ষা করছিলেন। ভিতরে বসতে বলে। ফিরে আসে একটু পরে। হাতে ঠান্ডা জুস। দেখেই আমার শরীরটা জুড়িয়ে যাচ্ছে। আমি ঘেমে একদম নেয়ে গেছি।
‘বাইরে অনেক গরম, তাই না!’ মিসেস জুলির বোধহয় আমার অবস্থা দেখে অনেক মায়া হচ্ছে।
‘প্রচন্ড। জুসের জন্য ধন্যবাদ।’ এক ঢোকে জুসটা শেষ করে গ্লাসটা আমি মিসেস জুলির হাতে তুলে দেই। উনি গ্লাস নেবার বাহানায় আলতো আমার হাতে একটু ছোঁয়া দিয়ে দেয়। আমি নড়েচড়ে বসি।
‘আর বলবেন না- যে গরম আমারই ইচ্ছে করছে জামা কাপড় খুলে ফেলতে। অসহ্য লাগছে।’
আমার গা দিয়ে ছোটখাটো একটা ইলেকট্রিক শক বয়ে যায়। মহিলা হাসছে।
‘সে কী! বাসায় আর কেউ নাই!’
‘উহু।’
‘আপনার ছেলে মেয়েরা!’
‘ওরা স্কুলে।’
‘তাহলে আর কি জামা কাপড়গুলোকে কিছুক্ষণ বিশ্রাম দিন।’ আমি হেসে বলি। ধীরে ধীরে খেলা শুরু করাই ভালো।
‘একা একা এভাবে আপনার খারাপ লাগেনা।’ আমি জিজ্ঞেস করি।
‘তা আর বলতে বৈকি। প্লেয়ার চাই প্লেয়ার।’
বাহ, খেলা মনে হয় ভালাই জমবে। হঠাৎ জুলি প্রসঙ্গ পাল্টে ফেলে।
‘ আচ্ছা ফ্লাট আপনারা কবে হ্যান্ডওভার করতে পারবেন!’
‘এ বছরের শেষের দিকে।’
‘আপনার হাতে সময় আছে তো! কিছু সময় গল্প গুজব করতাম। মানুষের সাথে খুব কম মেলামেশা আমার। বোঝেনইতো হাসব্যান্ড থাকে দেশের বাইরে।’
‘আমি অবশ্য এখন ডিউটিতে আছি। কিন্তু আপনাকে সময় দেয়া আমার ডিউটিরই একটা অংশ এবং আরো কিছু যদি আপনি ডিসায়ার করেন।’ মনে মনে বলি ফ্লাটটি সেল করতে হবে।
মিসেস জুলির ঠোঁটে প্রশ্রয়ের হাসি। আমার পাশে এসে বসে। আমার হাঁটুতে হাত রাখে। আরো ঘনিষ্ঠ হতে চায়। তার উষ্ণ নিশ্বাস আমাকে আরো উষ্ণ করছে। কখন যেন দু‘জোড়া ঠোঁট এক হয়ে যায়।
মিসেস জুলি উঠে দাড়ায়। সে যে কাজটি করতে চাচ্ছ আমি তাতে বাতাস প্রবাহিত করি।
‘আপনার না গরম লাগছে!’
‘তার আগে বলুন আমাকে কেমন দেখাচ্ছে।’
‘অনেক সুন্দর।’
‘কিভাবে বুঝলেন!’
‘এই যে আপনাকে দেখে।’
‘আমার তো কিছুই দেখলেন না! মেয়েদের আসল সৈান্দর্য অন্যত্র। কি দেখতে চান!’
জুলি নাটকীয় একটা আবহ আনার চেষ্টা করছে। আর আমি বুঝতে পারছি বস্ত্র উন্মোচনের যে আর্ট সেটা জুলির বেশ ভালোই রপ্ত আছে এবং আমাকে প্রদর্শণ করতে চাচ্ছে। এজন্যই এতো আয়োজন। জুলি আমার দিকে পিছন ফিরে দাঁড়ায়। ধীরে ধীরে একের পর এক অংশ উন্মুক্ত করে। আমার শরীরে বয়ে যাচ্ছে শিহরণ।
‘আপনি চোখ বন্ধ করুন। যখন বলবো তখন খুলবেন।’
তার কথা মতো আমি কাজ করি। কিছু সময় অতিবহিত হয়। আমার মাঝে কি এক তাড়না! যা প্রতিটি পুরুষকেই নাড়া দেয়। লক্ষবারেও যা দেখার আশ মেটেনা। শুধু দেখার অপেক্ষাই করে যায়। আমি বুঝতে পারছি ইচ্ছে করেই জুলি আমাকে অপেক্ষায় রাখছে। একটু খেলছে।
‘এবার চোখ খুলুন।’ তার কন্ঠে দুষ্টুমি।
আমি আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করিনা। এর মাঝেই দেখা হয়ে গেলো নারী জীবনের কুৎসিত পর্যায়।
স্ফীত পেটে দাঁড়িয়ে জুলি পিছন থেকে বলে,‘ ফ্লাট সেল!’
‘আরেকজনকে পাঠাবো।’


tanim zubair
All rights reserved
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×