চট্টগ্রামের বোয়ালখালী থানায় এক হাজার ৫০০ লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার পর পুলিশ মাত্র দুই লিটার মদ উদ্ধার দেখিয়ে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেছে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীকে সাধারণ মাদকসেবী হিসেবে উপস্থাপন করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে উপজেলার ধোরলা গ্রামে অভিযান চালিয়ে তারা এক হাজার ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে। স্থানীয় সাংবাদিকেরাও এক হাজার ৫০০ লিটার মদ উদ্ধারের সংবাদ পরিবেশন করেন। সন্ধ্যায় পুলিশ ঘোষণা করে, এক হাজার ৫০০ লিটার নয়, সাড়ে ৫০০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও দাবি করে, গ্রেপ্তার হওয়া খোরশেদ মাদক ব্যবসায়ী নন, তিনি একজন মাদকসেবী।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলসাদ বেগমের আদালতে খোরশেদ আলমকে হাজির করা হয়। পুলিশ তাঁকে মাদকসেবী ও তাঁর কাছে থেকে মাত্র ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতে বক্তব্য দেয়। আদালত খোরশেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এখন পাঠকদের কাছে প্রশন বাকি মদ কি পুলিশ পান করবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


