somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাম কমছে , দাম বাড়ছে যেসব পণ্যের

০৭ ই জুন, ২০১৩ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাম কমছে
- দেশে উৎপাদিত সৌন্দর্য ও প্রসাধন সামগ্রী, ত্বক ও কেশ পরিচর্যার সামগ্রী, মশার কয়েল, শেভিং ও টয়লেট্রিজ সামগ্রীর দাম কমছে। কারণ, দেশীয় শিল্পের প্রতিরক্ষণ ও আমদানি পণ্যের সঙ্গে মূল্য প্রতিযোগী করতে দেশীয় উৎপাদিত কতিপয় প্রসাধনী ও টয়লেট্রিজ সামগ্রীর বিদ্যমান সম্পূরক শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশ প্রস্তাব করা হয়েছে।
-পোল্ট্রি, ডেয়ারি, ফিশ ফিড, সকল প্রকার সার, ইনসুলিন, ইনসুলিন পেন, স্ট্রেপটোকাইনেজ, পঙ্গু ও প্রতিবন্ধীদের ব্যবহার্য হুইল চেয়ার, অন্ধদের জন্য তৈরি করা ঘড়ি, হাসপাতাল শয্যা পণ্যের উৎপাদিত পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। যে কারণে এসব পণ্যের দামও কমছে।
-ওয়েব ক্যাম ও ডিজিটাল ক্যামেরার ওপর বর্তমানে ২৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। তা কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব। গাড়ির অত্যাবশ্যকীয় অংশ গ্লাস ও উইন্ডশিল্ড, অপটিক্যাল ফাইবার ক্যাবল, এলইডি ল্যাম্প, মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাঁচামাল এফইপি/টেফলন টিউবের আমদানি শুল্ক ২৫ থেকে ১০ শতাংশ করা হচ্ছে। অগ্নিনির্বাপন যন্ত্রাংশ, মিনিবাসের চেসিস, সার্ভার ৠাক ও সিম কার্ডের দাম কমছে।
-দাম কমার তালিকায় আরো রয়েছে; লাইফ বোর্ড, জাহাজের যন্ত্রপাতি, ডাম্প ট্রাক, সুপারশপের বিভিন্ন যন্ত্রাংশ যেমন- কেবিনেট, শোকেস, ডিসপ্লে কাউন্টার ইত্যাদি।

দাম বাড়ছে
- ২০১৩-২০১৪ অর্থবছরের পেশ করা বাজেটে কৃষি, কৃষি খাদ্য ও শিল্পকে উৎসাহিত করতে দেশি শিল্পজাত পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পাটজাত পণ্যের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।

-অপরদিকে আমদানি করা শিশুখাদ্য গুঁড়া দুধের দাম বৃদ্ধির প্রস্তাব রয়েছে। শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বিদেশি ফুল ও স্ট্রবেরি ফলের।

-দাম বাড়ছে, ছাপা কাজের প্লেট, বিলবোর্ড ও কেবিনেট তৈরির যন্ত্রাংশ সালফার, এলপিজি গ্যাস সিলিন্ডার (৫ হাজার লিটারের নিচে), রেলওয়ে স্লিপার, লোহা ও লোহার যন্ত্রাংশ, স্টিল যন্ত্রাংশ, গোলাপ ফুল, অর্কিড, লিলি ফুল।

-গুঁড়োদুধ শিশু খাদ্যের উপাদানের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে ৫ শতাংশ। বর্তমান আমদানি শুল্ক রয়েছে ৫ শতাংশ। এ বছর বাড়িয়ে করা হয়েছে ১০ শতাংশ।

-রেলওয়ে স্লিপারের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে ১৩ শতাংশ। বর্তমান আমদানি শুল্ক ১২ শতাংশ। বাড়িয়ে করা হয়েছে ২৫ শতাংশ।

-সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ২২টি পণ্যের ক্ষেত্রে : এর মধ্যে পটেটো চিপস, মশার কয়েল, টেক্সটাইল পণ্য, পাটজাত পণ্য কার্পেট, সব ধরনের মাছ আমদানি, বিদেশি ফল, এনার্জি ড্রিংক, অর্নামেন্টস ও কাঁচা জাতীয় পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আরও যেসব পণ্যের দাম বাড়ছে-

হিমায়িত চিংড়ি, গুঁড়োদুধের ছোট প্যাক, মাখন, দুগ্ধজাত চর্বি, কাঁচা ও শুকনো শুপারি, শুকনো আম, শুকনো কমলালেবু, আঙ্গুর, লেবু জাতীয় ফল, তাজা আপেল, নাশপাতি, ব্ল্যাক টি, কোকাযুক্ত চকলেট, ফিনিশড চকলেট, জ্যাম, জেলি, সস, মার্বেল, গ্রানাইট, পোর্টল্যান্ড সিমেন্ট, ভারী তেল, প্যারাফিন, প্রকৃতিক গ্যাস, সালফউরিক এসিড, ওলিয়াম, সোডিয়াম লবন, পেইন্ট, বার্নিশ, এক্রলিক ভিনাইল পলিমার, প্রশাসধন সামগ্রী, ডেনট্রিফিস, প্লাস্টিরে তৈরী ফ্লোর কাভারিং, দিয়াশলাই, তৈরী বিস্ফোরক, সুগন্ধি সাবান, প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের সীট, প্লাস্টিকের ফিল্ম, প্লাস্টিকের তৈরী সেলুলার। প্লাস্টিকের তৈরী জানালা-দরজাসহ অন্যান্য জিনিসপত্র।

এছাড়া সব ধরনের পার্টিকেল বোর্ড, টয়লেট পেপার, টিসু পেপার, টাওয়েল, রেশম বস্ত্র, ওভেন ফেব্রিক্স, ওভেন ফেব্রিকস জাতীয় পণ্য এবং অন্যান্য টেক্সটাইল ফেব্রিক্স, পোশাক পরিচ্ছদ, পশমি কম্বল, সিরামিকের তৈরী জিনিসপত্র, চিনামাটির তৈরী জিনিসপত্র।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×