somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্য প্রদানে সাবধান !!!! গুগল-ফেসবুকের তথ্য চুরি করে যুক্তরাষ্ট্র!

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগল, ফেসবুক, ইউটিউব, মাইক্রোসফট, অ্যাপলসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও প্রতিষ্ঠানের সার্ভারে সরাসরি প্রবেশ করে তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)। আর কাজটি করা হয়েছে গোপনে, এ সম্পর্কে কিছুই জানত না ওইসব প্রতিষ্ঠান।





প্রিজম নামে গোপন এক কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর সার্ভারে প্রবেশ করেছে এনএসএ। সার্চ হিস্ট্রি, ইমেইলের আধেয়, ফাইল ট্রান্সফার ও লাইভ চ্যাটসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এনএসএ।
২০০৭ সাল থেকে বিভিন্ন কোম্পানির তথ্যাগারে সরাসরি প্রবেশ করে আসছে এনএসএ। ‘আপনার গোপনীয়তা আমাদের অগ্রাধিকার’ স্লোগানের ধারক মাইক্রোসফটের সার্ভারে সবার আগে প্রবেশ করে এনএসএ। এর পরে ২০০৮ সালে ইয়াহু, ২০০৯ সালে গুগল, ফেসবুক ও পালটকের সার্ভারে ঢুকে তথ্য সংগ্রহ করে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। ২০১০ সালে ইউটিউব, ২০১১ সালে স্কাইপি ও এওএল এবং সবশেষ অ্যাপেলের তথ্যাগারে প্রবেশ করে এনএসএ।
কিন্তু সরকারের এ কর্মকাণ্ড সম্পর্কে পুরোপুরি জানত না বলে দাবি করেছে ওইসব প্রতিষ্ঠান। এক বিবৃতিতে গুগল বলেছে, “ব্যবহকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়টি খুবই সতর্ক গুগল। আইন মেনে আমরা সরকারের কাছে ব্যবহারকারীদের তথ্য উন্মুক্ত করি এবং সেসব আবেদন খুবই সতর্কভাবে বিবেচনা করি। কিন্তু সময়ে সময়ে জনগণ অভিযোগ করে যে আম‍াদের ব্যবস্থায় সরকারের জন্য একটি ‘পেছনের দরজা’ তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু গুগল ব্যবহারকারীদের তথ্যে সরকারের প্রবেশের জন্য পেছনের দরজা তৈরি করে দেয়নি।”
প্রিজম বা এরকম কোনো কর্মসূচি সম্পর্কে জ্ঞাত নয় প্রযুক্তি বিষয়ক নির্বাহী কর্মকর্তারা। তারা দাবি করছেন, এ ধরনের কর্মসূচির সঙ্গে তারা জড়িত নন। এক কর্মকর্তা বলেছেন, “যদি তারা এমনটি করে থাকে তাহলে আমাদের অজ্ঞাতেই করেছে।”
অ্যাপেল এক মুখপাত্র বলেন, “অ্যাপেল কখনও প্রিজমের নাম শুনেনি।”
উল্লেখ্য, উত্তরসূরি প্রেসিডেন্ট জর্জ বুশের একটি পর্যবেক্ষণ আইন নবায়ণ করার মাধ্যমে ওবামা সরকার ইন্টারনেট জায়ান্ট ও প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোর তথ্যাগারে বিচরণ করতে পেরেছে।
সুত্র
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×