পিলে
১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সারাদিন ধরে বই পড়েছি। একবারে নাওয়া খাওয়া ছেড়ে। ফাউন্ডেশন বইটা পড়ে শেষ করলাম। এক কথায় অপূর্ব। এত ভাল সায়েন্সফিকশন অনেক দিন পড়িনি। আমার এক বন্ধু বলেছিল আইজাক আজিমভের বই একবার পড় এরপর অন্যদের লেখা পানসে মনে হবে। আমার তা মনে হয় নি।বরং এইটা মনে হয়েছে আজিমভের সায়েন্সফিকশন পড়ে এর মর্ম বোঝা সবার জন্য সহজ নয়। কিন্তু আমরা যদি জাফর ইকবালের সায়েন্সফিকশন গুলো পড়ি সেখানে বিজ্ঞানকে খুব আকর্ষনীয় ভাবে দেখি। জটিলতা জাফর ইকবালের লেখায় পাওয়া যায় না। আইজাক আজিমভকে বলা হয় এই বিশ্বে সায়েন্সফিকশনের গ্র্যান্ড মাষ্টার। আসলেই তিনি তাই। আর আমার কাছে মনে হয় মোঃ জাফর ইকবাল বাংলাদেশে সায়েন্সফিকশনের গ্র্যান্ডমাষ্টার। তিনি বিজ্ঞানকে তার লেখনির মাধ্যমে উপস্থাপনই করেননি বরং বিজ্ঞানের প্রতি ভালবাসা তৈরী করতে সক্ষম হয়েছেন।
বই পড়তে খুব ভাল লাগছিল। মনে হচ্ছিল আরো পড়ি। তাই টেনিদা বইটা টেনে বের করলাম বুক্ সেলফ থেকে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। প্যালারামের খালি পালাজ্বর হয় তাই সারাবছর বাসক পাতার রস খায়। টেনিদার হুংকারে তার পেটের পিলে নড়ে যায়। হিহিহিহিহি...
আচ্ছা পিলে মানে কি? কোন সহৃদয়বান ব্লগার কি বলবেন এর মানেটা কি? কৃমি নাকি?হিহিহিহিহি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন