আমরা হেরেই চলেছি-
আমরা হারার জাত!
এখন হেফাজতের হাতে, জামাত শিবিরের অন্ধকারের কাছে!
ধাওয়া খেয়ে পালান বুদ্ধিজীবিরা-
যার মধ্যে আছেন মুন্তাসির মামুন আর বাচ্চুরা-
ভাঙ্গে আর পালায় প্রজন্ম চত্বর, প্রগতিশীল নেতৃত্ব-
আমাদের তরুনরা অমেরুদন্ডী প্রানীতে পরিনত, দ্বায়ী আমরাই!
বিনা বাধায় আর পৃষ্ঠ-পোষকতায়-
দিনে দিনে ফ্রাঙ্কেন্সটাইনরা বেড়েছে-
আমাদেরই সযত্ন তত্ত্বাবধানে!
আর একটি মাসের ভেতরই পরম আহ্লাদ ও ঊপাত্ত দিয়ে
আমরা সবার ওপরে হেফাজতকে ঊঠিয়েছি!
সবাই দেখছি আর অনূভব করছি-
মুক্তিসংগ্রানের কি কোন প্রয়োজন ছিল?
আর তা একা আমাদের মতো দূর্বল চিত্ত জাতি-
কোন ভাবেই জিততে পারতো না-
মহান ও পরাক্রমশালী পাকিস্তানীদের সাথে!
"জিতেছিলাম" প্রতিবেশী ভারতের সেনাবাহিনীর সহয়তায়!
সবাই যখন উজ্বল ভবিষ্যতের দিকে ধাবমান-
আমরা সন্তস্ট চিত্ত ক্রীতদাসেরা-
কি বিপূল উতসাহে চলেছি দু হাজার বছর পিছনে!
অন্ধকারে, প্রস্তর যূগে!
পলাশীর আমের বাগানে কিংবা লুঠেরা মারাঠি বর্গীদের হাতে-
মগ -ফিরিঙ্গি জলদস্যুদের হাতে বার বার হয়েছি নিগৃহীত!
ধর্ষিত হয়েছে বাংলাদেশ
অবিরত কামুক হার্মাদ আর বোম্বেটেদের মচ্ছবে!
বিশ্বাস করেন না? যান মেকলে সাহেব কে জিজ্ঞেস করুন!
জিজ্ঞেস করুন বাংলা-ইংরেজ নিরোদ বাবুকে-
জিজ্ঞেস করুন শ্যামল বাংলার বৃক্ষরাজি আর শত জলাধারকে!
হারাটাই আমাদের অভ্যেস আর আনন্দ-
দ্বাসত্ব আমাদের অতি গর্বিত সম্পদ!
আমরা চাবুক খেয়ে অভ্যস্ত,
ঠেঙ্গানি না খেলে আমাদের ভাল লাগেনা!
আমাদের নারীদের লুঠ হতে দেখে-
বিকৃত ধর্ষকামী আনন্দে শিতকারে মাতি!
কারন আমরা নিজেরা নপুংশক!
আমরা কোন জাতি নই-
আমরা ক্রীতদাস-
আমরা পরাজিত ক্লীব!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





