আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন কারচুপি মূক্ত হবে তা বিএনপিকে বোঝাতে আওয়ামী লীগ মরিয়া, প্রশ্ন উঠছে বলির পাঠা করা হচ্ছে নাতো চার সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের? এই প্রশ্ন অনেকের মনেই ধীরে ধীরে পল্লবিত হচ্ছে?
রাত্রি ১০টা পর্যন্ত পাওয়া বিভিন্ন সূত্রে সমর্থিত খবরে কিন্তু তারই আঁচ পাওয়া যাচ্ছে!
সাথে সাথে এ প্রশ্নও ঊঠছে যে আওয়ামী লীগের এই স্ট্রাটেজী পরে বূমেরাং হয়ে পড়বে না তো? আওয়ামী লীগ বোঝাবে আর বিএনপি বুঝে যাবে? এত দিনের রক্তক্ষরনের পর সমঝোতা এতই সহজ? এই স্ট্রাটেজী শেষে আওয়ামী লীগের জন্যে স্বখাত সলিল হবে নাত? প্রসঙ্গতঃ উল্লেখ্য যে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রায় সবাইই ঈর্ষনীয় জনপ্রিয়তার অধিকারী!
আসুন দেখি কি অবস্থা সিটি কর্পোরেশন ভোট ফলাফলের!
কেসিসি(খুলনা সিটি কর্পোরেশন) নির্বাচনে এখন চলছে ভোট গণনা ও বেসরকারি ফলাফল প্রকাশ। ইতিমধ্যেই ৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।
এই ৯২টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি (আনারস)। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯৯২টি ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক (তালা) পেয়েছেন ৪১ হাজার ৬২০ ভোট।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে (রাসিক) শনিবার বেসরকারিভাবে ঘোষিত মেয়র পদে ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।
এর মধ্যে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল (আনারস প্রতীক) ২৪ হাজার আটশ ৬৯ ভোট পেয়ে এগিয়ে আছেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১৬ হাজার নয়শ ৭৩ ভোট (তালা প্রতীক)।
ফলে, সাত হাজার আটশ ৯৬ বেশি ভোট পেয়ে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল খায়রুজ্জামান লিটন থেকে এগিয়ে রইলেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৬১টি কেন্দ্রে ১৮ দলীয় জোট প্রার্থী আরিফুল হক (টেলিভিশন প্রতীক) ৪৮৪৯২ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (আনারস প্রতীক) ৩১৩৩৩ ভোট পেয়েছেন। সিসিকে মোট ১২৮টি ভোটকেন্দ্র।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে (বসিক) শনিবার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মেয়র পদে ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টিতে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আহসান হাবিব কামাল (আনারস প্রতীক) ত্রিশ হাজার একশ ৫০ ভোট পেয়ে এগিয়ে আছেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শওকত হোসেন হিরন পেয়েছেন তেইশ হাজার দুইশ ৬৯ (টেলিভিশন প্রতীক) ভোট। ফলে, বিএনপি সমর্থিত প্রার্থী মো. আহসান হাবিব কামাল (আনারস প্রতীক) ছয় হাজার আটশ ৮১ ভোটে এগিয়ে আছেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




