কিছু খবরের কাগজ পড়ে জানলাম, পোপ ঘোষণা করেছেন গত ডিসেম্বরে ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল যে, মাদার টেরিজার অলৌকিকতার অকাট্য প্রমাণ তারা পেয়েছে। প্রমাণটি হল ব্রাজিলের স্যান্টোসে বসবাসকারী একজনের মস্তিকে একাধিক টিউমার ধরা পড়ে। এবং মাদারের বিদেহী আত্মা তার সেই টিউমার সারিয়ে দেয়। তাই মাদারকে ৪ সেপ্টেম্বর ২০১৬-তে সেন্টহুড দেওয়া হবে।
পোপ ফ্রান্সিসকে আমাদের Science & Rationalists’ Association of India-র তরফ থেকে জিজ্ঞাস্য, আপনার কাছে আত্মার সংজ্ঞা কী? হিন্দু, ক্রিশ্চান, মুসলিম, ইহুদি ইত্যাদি ধর্মগুলি আত্মার অবিনশ্বরতায় বিশ্বাস করে। কিন্ত তাদের প্রত্যেকেরই আত্মার সংজ্ঞা ভিন্নতর। সর্বধর্মগ্রাহ্য আত্মার কোনও সংজ্ঞা কি পোপ দিতে পারবেন? বিজ্ঞান বলে, আত্মা বলে সংজ্ঞায়িত কোনও সংজ্ঞাই অবিনশ্বর নয়। আত্মা নশ্বর।
মূল বৌদ্ধ ধর্মে আত্মাকে নশ্বর বলা হয়েছে। তাহলে অবিনশ্বর মাদার টেরেজার আত্মা রোগ সারিয়েছেন—এতো অলীক দাবি! জিশুর নামে মিথ্যাচারিতা না করার বিনীত অনুরোধ রাখছি পোপের কাছে।
পৃথিবীর বহু পত্র-পত্রিকায় আমার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে। তাতে আমি দাবি করেছি, আমার বাঁ কাঁধের হাড় ভাঙা। পোপ কি যে কোনও একজন সেন্টের ক্ষমতার সাহায্যে আমাকে সুস্থ করে তুলতে পারবেন? জানি, কোনও ভাবেই এটা সম্ভব নয়। আধুনিক চিকিৎসা পারতে পারে। কিন্তু বুজরুকি কোনও দিনই পারবে না।
আবেগে ভেসে না গিয়ে সততার সঙ্গে বিচার করে তারপর মানুষ গ্রহণ করুক বা বর্জন করুক, এটাই আমাদের অ্যাসোসিয়েশনের প্রার্থনা।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



