somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটিশ লর্ড অ্যাভেবারির অভিমতঃ ট্রাইব্যুনালের বিচারকাজ নতুন করে শুরু করা উচিত

২৬ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্রিটেনের প্রবীণ রাজনীতিবিদ ব্যারন অ্যাভেবারি (এরিক লুবক) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আবার নতুন করে শুরু করার আহ্বান জানিয়েছেন। বেলজিয়াম প্রবাসী জিয়াউদ্দিনের সাথে ট্রাইব্যুনাল ১-এর পদত্যাগকারী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের গোপন স্কাইপি সংলাপ প্রকাশের প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানিয়েছেন। তার আহ্বানটি ‘বাংলাদেশÑ কন্সপিরেসি টু পারভার্ট দ্য কোর্স অব জাস্টিস?’ শিরোনামে লিবারেল ডেমোক্র্যাট ভয়েজে সোমবার প্রকাশিত হয়েছে। এতে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ এবং পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের সদস্য লর্ড অ্যাভেবারি বলেছেন, ট্রাইব্যুনালের কার্যক্রম নতুন করে শুরুর ব্যাপারে চাপ সৃষ্টি করতে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত। তিনি বাংলাদেশ সরকারের প্রতি ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের বক্তব্য গ্রহণের আহ্বান জানান। তিনি পুলিশ বাহিনীর হাতে সাক্ষী সুখরঞ্জন বালীর নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিও আলোকপাত করেছেন। তিনি এ ব্যাপারে তদন্ত করার জন্য গুমসংক্রান্ত জাতিসঙ্ঘ ওয়ার্কিং গ্রুপের প্রতিও আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার অবশ্যই করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার পর দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু যে আইনে বিচার করা হয়েছে তা ১৯৭৩ সালে প্রণীত এবং তা আন্তর্জাতিক বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যুদ্ধাপরাধবিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন র‌্যাপ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিজ, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, ইউকে পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপ, ইউকে বার অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলোর সবাই বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের’ অনুসৃত আইন ও প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, সর্বশেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক পদত্যাগ করেছেন। বেলজিয়ামপ্রবাসী ড. আহমেদ জিয়াউদ্দিনের সাথে তার ১৭ ঘণ্টার গোপন স্কাইপি সংলাপ প্রকাশিত হওয়ার পর তিনি সরে দাঁড়ান।
ইকোনমিস্ট পত্রিকা যখন ৫ ডিসেম্বর নিজামুল হককে টেলিফোন করেন, তখন ওই বিচারপতি দৃশ্যত বলেছিলেন, তিনি ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কারো সাথেই কথা বলেননি। কিন্তু ইউটিউবের রেকর্ডিংয়ে প্রমাণিত হয়েছে, তিনি অভিযোগ গঠন, সাক্ষীদের প্রশিক্ষণ প্রদান, কৌঁসুলিদের সাথে সমন্বয় করা এবং বিচারপতি নির্বাচনের মতো বিষয় নিয়ে জিয়াউদ্দিনের সাথে পরামর্শ করেছেন।
নিজামুল হকের স্থানে ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি ফজলে কবির। তিনি কোনো শুনানি না করেই রায় দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই রায় কি আসামিপক্ষের সমাপনী যুক্তিতর্ক শুরু হওয়ার আগেই মধ্য অক্টোবরে জিয়াউদ্দিনের তৈরি করা খসড়ার ভিত্তিতে হবে?
ইতোমধ্যেই আসামিদের দু’জন টেপকৃত সংলাপের ভিত্তিতে পুনরায় বিচার শুরু করার আবেদন করেছেন। সরকার ওগুলো প্রকাশে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে আদালতের রায় পেয়েছে। অবশ্য আমার দেশ পত্রিকায় ওগুলো প্রকাশিত হয়েছে এবং ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে। বিচারকাজে হস্তক্ষেপ করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে প্রসিকিউশনের এক আইনজীবীকে সরিয়ে দেয়ার আবেদনও জানানো হয়েছে।
নতুন বিচারপতিকে লিখিত ও মৌখিক উভয় ধরনের বিপুল প্রমাণ সংগ্রহে গতিশীলতা আনার পাশাপাশি এসব সমস্যাও মোকাবেলা করতে হবে।
ব্রিটিশ রাজনীতিবিদ বলেন, বিচারপতির বিচারকাজের নৈতিকতার মারাত্মক স্খলন নিয়ে ব্যাপক হইচইয়ের মধ্যে মিডিয়া আরেকটি সাম্প্রতিক কেলেঙ্কারির কথা ভুলে গেছে। সেটা হলো ৫ নভেম্বর ট্রাইব্যুনালের প্রবেশপথ থেকে বিশেষ পুলিশ বাহিনীর সুখরঞ্জন বালী নামের আসামিপক্ষের এক সাক্ষীকে অপহরণ করার ঘটনা। তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। এর পর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি। তিনি জীবিত আছেন কি না, তা পর্যন্ত জানেন না তার স্ত্রী।
তিনি বলেন, জাতিসঙ্ঘের স্বাধীন বিচারক ও আইনজীবীবিষয়ক স্পেশাল র‌্যাপোটিয়ারকে এই বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করা উচিত। নতুন করে বিচারকাজ শুরুর বিষয়টি ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের বিবেচনা করা উচিত এবং বাংলাদেশের উচিত তাদের উপদেশ শোনা। আর গুমসংক্রান্ত জাতিসঙ্ঘ ওয়ার্কিং গ্রুপের উচিত তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাতে ঢাকাকে বলা এবং সুখরঞ্জন বালীর গুম হওয়ার ঘটনা নিয়ে তদন্ত করা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

×