somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাওলানা সাঈদীর পরিবারের পক্ষ থেকে তার স্ত্রীর বিবৃতি

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এক শ্রেনীর অসৎ লোক ধর্মপ্রান মুসলমানদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে সোশাল মিডিয়ায় মাওলানা সাঈদীর কন্ঠ নকল করে বিকৃত ও নোংরা জিনিস ছড়িয়ে দিচ্ছে। অত্যাধুনিক মিডিয়া প্রযুক্তি দিয়ে মাওলানা সাঈদীর কন্ঠ বানিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যাচার করা হচ্ছে তার চরিত্র হননের উদ্দেশ্যে। যারা মাওলানা সাঈদীর কন্ঠের সাথে পরিচিত তাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, এটি মাওলানা সাঈদীর কন্ঠের নকল এবং এটি জঘন্য ও প্রতিহিংসামূলক একটি মিথ্যাচার।

বিগত পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে মাওলানা সাঈদী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআনুল কারীমের তাফসীর করে আসছেন। বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নেই যেখানে মাওলানা সাঈদীর তাফসীর মাহফিল হয়নি। তার পরিচ্ছন্ন আখলাক, ব্যক্তিগত ও পারিবারিক জীবন সারা দেশের কোটি কোটি মানুষের কাছে দিনে আলোর মতোই পরিস্কার। যাঁর হাতের মুঠোয় আমাদের জীবন, সেই মহান আল্লাহপাকের নামে আমরা তার পরিবারের সদস্যরা স্বাক্ষ্য দিচ্ছি যে, মাওলানা সাঈদী তার জীবনের প্রতিটি মুহুর্তকে কোরআনের রঙে সাজানোর চেষ্টা করেছেন এবং তারই আলোকে আমরা তাকে তার ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবন পরিচালিত হতে দেখেছি। আমরা মনে করি, মাওলানা সাঈদীর আকাশচুম্বী জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাড়িয়েছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে এহেন জঘন্য মিথ্যাচার করছে।

মানুষের কণ্ঠ যে পুরুষ থেকে মেয়ে বা উল্টোভাবে মেয়ে থেকে পুরুষ কিংবা নিজের কণ্ঠটি জনপ্রিয় কারো মতো হুবহু নকল করা যে সম্ভব তারই অত্যাধুনিক প্রমাণ হচ্ছে কম্পিউটার টেকনোলজিতে ব্যবহƒত ভয়েজ চেঞ্জার সফটওয়্যার বা ক্লোন ভয়েজ সফটওয়্যার। এতে ডিজিটাল বিশ্বে নিজের কণ্ঠটিও যদি কোথাও অবিশ্বাস্যভাবে শোনা যায়, তাতেও বিস্ময়ের কিছু নেই। এটিকে ভয়েজ এনহেন্সারও বলে। শুধু কণ্ঠ নকল করাই নয়, বরং কণ্ঠকে পুরোপুরি ভিন্নতাও এনে দিতে সক্ষম এই সফটওয়্যার। কণ্ঠের টোন বা পিচ অথবা ব্যবহারকারীর কণ্ঠ পাল্টাতে অথবা এগুলোকে একীভূত করতে সক্ষম কম্পিউটার প্রযুক্তির এই সফটওয়্যার। সঙ্গীত জগতে ব্যবহƒত ‘কাজু’ বা ‘ডিডজেরিডু’ যন্ত্রের ব্যবহার যেমনটা সঙ্গীতে অভাবনীয় পরিবর্তন এনে দেয়, তেমনটাই হচ্ছে এই সফটওয়্যার এর কাজ। ঠিক এই পদ্ধতি অবলম্বন করেই মাওলানা সাঈদীর কন্ঠকে ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা অশ্লিল কিছু অডিও ইন্টারনেটে ছেড়ে দেশবাসিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।

বর্তমান সরকার মিথ্যা মামলা দিয়ে মাওলানা সাঈদীর চরিত্র হনন ও তাকে ফাঁসি দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম ও ব্রাসেলস প্রবাসী আহমেদ জিয়াউদ্দিন এর স্কাইপি কথোপকথন ও তাদের ই-মেইল বিশ্ববাসির সামনে ফাঁস এবং তাদের ষড়যন্ত্র ভেস্তে যাওয়ায় ষড়যন্ত্রকারীরা মাওলানা সাঈদীর চরিত্র হনন করার জন্য মানসিক রোগীর মতোই বিকৃত আচরন করছে। এ ধরনের বিকৃত প্রচারনা তাদের ষড়যন্ত্রেরই অংশ বলে আমরা মনে করি। আমরা সকলকে মাওলানা সাঈদীকে নিয়ে যে কোন ধরনের বিভ্রান্তমুলক প্রচারনা সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করছি।


বেগম সালেহা সাঈদী
৫২টি মন্তব্য ৪৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×