somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

চাই আদর্শের দখলদারিত্ব

২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাই আদর্শের দখলদারিত্ব

দেশের সর্বত্র আজ পেশীশক্তির দাপট। উপযুক্ত পরিবেশের অভাবে ন্যায় কথা বলার লোক আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ফলে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে তা ক্রমান্বয়ে সংঘর্ষের রূপ পরিগ্রহ করছে। আর স্বার্থবাদীদের যাঁতাকলে পিষ্ট হয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। স্বার্থবাদী মিডিয়া চলছে বাতাসের অনুকুলে! তাই জাতীয় নেতৃত্ব তথা আমাদেরমত সাধারন মানুষদেরকে এই সংকট এড়াতে এবং প্রভাব সুদীর্ঘকাল স্থায়ী করতে কিছু কথা বলতে চাইঃ-

ব্যক্তি, দল কিংবা ত্রসের দখলদারিত্ব ক্ষণস্থায়ী। আদর্শের দীর্ঘস্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করুন সর্বত্র। কেননা, ব্যক্তির দখলদারিত্ব ব্যক্তির অনুপস্থিতিতেই শেষ হয়ে যায়। চমৎকার ব্যক্তিত্ব থাকলেও রক্ত সম্পর্কের কেউ বা অতিআন্তরিক কেউ প্রতিনিধিত্ব না করলে তাও স্বল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়। দলের দখলদারিত্ব দলের ক্ষমতা হারানোর পূর্ব পর্যন্ত বহাল থাকে। দলীয় প্রভাব থেকে মুক্ত থাকার জন্য কেউ কেউ দলকে আলিঙ্গন করলেও তারাই ক্ষমতা হারানোর পর বিরোধী শিবিরে অবস্থান নেয়। আর ত্রাসের মাধ্যমে দখলদারিত্ব ভালো মানুষ পছন্দ করে না, করতে পারে না। করলে সেখানে সুন্দর নিহত হয়। সন্ত্রাস সৃষ্টি করে কোথাও দখলদারিত্ব চালালে ভুক্তভোগীরা সুবিধামতো তার প্রতিশোধ নিতে চাইবেই। ঘৃণাবোধ ও প্রতিশোধপরায়ণতা সর্বক্ষণ বিষিয়ে তোলে ত্রাসের শিকার মানুষদের। সুতরাং এই দখলদারিত্ব স্থায়ীও নয়, কাম্যও নয়।

এবার আসি আদর্শিক দখলদারিত্বের দিকে। নাতি দীর্ঘ জীবনে হযরত মুহাম্মদ (সঃ) তাঁর শান্তির আদর্শ দিয়ে দীর্ঘ দেড় হাজার বছর ধরে তাঁর আদর্শিক প্রভাবের মাধ্যমে সারা পৃথিবীতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন।

পৃথিবীর সকল ধর্মের ধর্ম যাযকগন সর্বদা শান্তি এবং সহমর্মিতার কথা বলেছেন। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই-যেখানে শান্তির কথা বলা হয়নি। প্রায় আড়াই হাজার তিন হাজার বছর আগে জন্মগ্রহণ করার পরও যীশুখৃস্ট, গৌতম বুদ্ধ, সক্রেটিস, প্লেটো, এরিস্টোটলের পরবর্তীতে স্বামী বিবেকানন্দ 'র আদর্শ আজ জগদ্ব্যাপী প্রচারিত। পাশাপাশি মীরজাফর ক্ষমতায় এসেছিল ত্রাসের দখলদারিত্ব নিয়ে। তাকে মানুষ ঘৃণাভরে স্মরণ করে। সুতরাং আসুন আদর্শের দখলদারিত্ব প্রতিষ্ঠা করি সর্বত্র। ব্যক্তি, দল ও ত্রাসের দখলদারিত্বকে বিসর্জন দিই চিরতরে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×