somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ধানমন্ডি লেকে সকাল-বিকালঃ

১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি লেকে সকাল-বিকালঃ

পূবাকাশে আলোর আভা। শীতল বাতাস বয়ে যায় বনের গাছগুলোর পাতার ফাঁক দিয়ে। পাতাগুলো কেঁপে ওঠে। পাখিরা কোলাহলে ব্যস্ত হয়ে পড়ে। সূর্য ধীরে ধীরে এগুতে থাকে। রাস্তায় ডিজেল-পেট্রোলের গন্ধ ছড়াতে থাকে। বেড়ে যায় শব্দের ঝংকার। মুহূর্তের মধ্যে যানবাহনের সংখ্যা বেড়ে গিয়ে সৃষ্টি হয় যানজটের। লোকজন ছুটতে থাকে যার যার গন্তব্যস্থলে। ব্যস্ত হয়ে পড়ে নগরী। তারপরেও একশ্রেণীর "নিয়ম মেনে চলা মানুষ" প্রকৃতির "স্নিগ্ধ সকাল" উপভোগ করার জন্য বেড়িয়ে পড়েন নগরীর সবুজ শ্যামল ধানমন্ডি লেকের সবুজ উদ্যানে। আর যারা সকালের কর্ম ব্যস্ততার কারণে সকালে আসতে পারেন না, তারা আসেন বিকেলে।

"অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু /
চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উচ্ছল পরমায়ু"।

আমাদের এই নগরীর বাসিন্দারাও তাই চান। তবে এদের বয়স বেশির ভাগই চল্লিশের ওপর। ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী লোক নেই তা নয়। তবে এদের সংখ্যা কম। পঞ্চাশ পার করেছে এমন সংখ্যাও কম নয়। পুরুষদের পাশাপাশি মহিলাদের সংখ্যাও যেন সমানে সমান। সকালের চেয়ে বিকেলে মহিলাদের সংখ্যা দেখা যায় বেশি। বয়স বেশি হলেও ধানমন্ডি লেকে কিম্বা রমনা উদ্যানে এসে যেন সবাই আবার তাদের পুরনো যৌবন ফিরে পান। তাদের পোশাকেও থাকে তারুণ্যের ছাপ। পড়নে ট্রাওজার আর পায়ে কেডস। আপনিও আসুননা জীবনকে একটু উপভোগ করে নিতে! যারা ওখানে নিয়মিত যাননা-তারা আসুননা-দেখি ওখানে কি হচ্ছে-

কয়েকজনকে দেখা যায় একসঙ্গে মেরাথন দৌঁড় প্রতিযোগিতায় নেমেছেন। যেন সামনে তারা অলিম্পিক মেরাথন প্রতিযোগিতায় অংশ নেবেন। আবার কাউকে দেখা যায় এক, দুই, তিন এভাবে গণনা করে ওঠ-বস করতে। কেউ ছোট মেয়েদের দড়ি খেলার দড়ি নিয়ে খেলায় মেতে আছেন। আর বড় একটি অংশ কানে মিউজিক লাগিয়ে একাকি কোন কথা না বলে শুধু হাঁটছেন। হাঁটাহাঁটির কাজটা সকালের চেয়ে বিকেলেই বেশি হয়ে থাকে। যখন কারো শরীরচর্চা শেষ হয়ে যায় তিনি কোন বড় বৃক্ষের নিচে শীতল ছায়ায় বসে কিংবা লেকের পাশে বসে বাদাম খাচ্ছেন নয়তো বাসা-বাড়ি থেকে আনা নাস্তা করছেন।

প্রতিদিন সকালে কিংবা বিকেলে কেউ একাকি, কেউ তার প্রতিবেশী, কেউ তার নাত-নাতনীকে নিয়ে আসেন ধানমন্ডি লেকে প্রতিদিনের স্বাস্থ্য রক্ষার কাজটি করতে। তবে বুড়োবুড়ি জুটিরও সন্ধান মিলে না - তা নয়। অনেক বৃদ্ধ জুটি একসঙ্গে পাশাপাশি হাত ধরে হাঁটছেন। হাঁটা শেষ হয়ে গেলে একসঙ্গে কোন বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন-দেখে মনটা জুড়িয়ে যায়। আমি কল্পনায় হারিয়ে যাই-আমার মা-বাবাকে নিয়ে......তারাও কি সুযোগ পেলে অমন সুন্দর জুটিবব্ধ হয়ে পার্কে হাটাহাটি করতেন!

কেউ পাঁয়ে হেঁটেই চলে আসেন আবার কেউ গাড়ি নিয়ে আসেন। নিয়মিত এখানে হাটার সুবাদের অনেকেই ব্যক্তিগত পরিচিত কিম্বা মুখ চেনা পরিচিত হয়ে গিয়েছেন। এমনি কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের প্রতিদিনের কাজের বিবরণ। মিঃ বদিউর রহমান। একজন অবসরপ্রাপ্ত আমলা, বহুল আলোচিত প্রাক্তন এন বি আর চেয়ারম্যান। তিনি ডায়াবেটিস রোগী। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন সকালে কখনো একা, কখনো কাউকে নিয়ে হাঁটার জন্যই তিনি এখানে আসেন। বাসায় অনতি দূরে। সকালে হাঁটার আনন্দই আলাদা, হাঁটার সঙ্গে মুক্ত বাতাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ আছেন বলে মন্তব্য করেন। চাকরিজীবী সাজেদুর রহমান জানান, কর্মব্যস্ততা আর অলসতার কারণে আগে কখনোই সকালে হাঁটার অভ্যাস ছিল না। মেদভুরি বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে প্রতিদিন সকালে এসে হালকা ব্যায়াম করার পর একটু ভাল আছেন, মেদভুরি অনেকটা কমে গেছে। তিনি জানান, প্রতিদিনের এই শারীরিক পরিশ্রমের কারণে রাতের ঘুম বেশ পরিপূর্ণ হয়।

ইন্দিরা রোড থেকে আসা গৃহবধূ রাশিদা বেগম বলেন, প্রতিদিন বিকেলে হাঁটার কারণে অনেক ভালো আছি। সকালে সবার জন্য নাস্তা তৈরির কাজে ব্যস্ত থাকার কারণে বিকেলের সময়টাকে বেছে নিয়েছেন তিনি। তিনি বলেন, মাঝে-মধ্যে হকার/ ভিক্ষুকদের ঝামেলায় পড়তে হয়। তা না হলে এখানে আর কোন সমস্যা হয় না। নগরীর মধ্যে এই লেকের পরিবেশ খুব চমৎকার। সচিবালয়ের এক যুগ্ম সচিব হারুনুর রশীদ বলেন, প্রতিদিন বিকেলে অফিস শেষে সরাসরি এখানে এসে আধাঘণ্টা হাঁটাহাঁটি করে তারপর বাসায় যাই। সপ্তাহে পাঁচদিন হাটাহাঁটির কাজটি একাই করি। দম আটকানো এই নগরীতে বন্দি হয়ে থাকলে আয়ু অনেক কমে যাবে। তাই মুক্ত বাতাসে স্বস্তির নিঃস্বাস ছাড়তে মাঝে-মধ্যেই তিনি তার পুরো পরিবারকে নিয়ে আসেন খোলা আকাশের নিচে।
ধানমন্ডি লেক শুধু হাটাহাটির জন্যই চমতকার যায়গা নয়। বহিরাগত কিছু বখাটেদের কথা বাদ দিলে সব বয়সী মানুষের জন্য পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় বিনোদন, বেড়ানোর জন্যও চমতকার যায়গা নিঃসন্দেহে। বেশ কয়েকটা স্পটেই আছে ভালো স্নাক্স খাবারের সুব্যবস্থা।

ধানমন্ডি লেকের "স্নিগ্ধ সকাল" যারা উপভোগ করতে চান তাদের জন্যে আছে কিছু সংগঠন- এদের মধ্যে পঞ্চাশোর্ধদের "শতায়ু সংঘ" একটি। আমিও এই সংঘঠনের সদস্য হয়েছি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×