somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

যদি অন্যকিছু হতো.....

১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি অন্যকিছু হতো.....

যত যত বিখ্যাত বই পড়েছি সেইসব বইয়ের নাম, প্রধান প্রধান চরিত্রগুলো মনের ভিতর চিরস্থায়ী হয়ে গিয়েছে। বইয়ের নাম, চরিত্রের নাম কতইনা সংগত! প্রায়শই ভাবি যে, 'বনলতা' সেনের কি অন্য কোনো নাম দিতে পারতেন জীবনানন্দ দাশ? যদি মৃণালিনী গুপ্ত, অঞ্জনা মালাকর কিম্বা ইন্দ্রাণী পোদ্দার নাম হত বনলতা সেন-এর পরিবর্তে তাহলে কি ওই কবিতা এতো বিখ্যাত হতো? রবীন্দ্রনাথের সোনারতরী, সঞ্চয়িতা, শেষের কবিতার লাবন্য, সুনীলে বরুণা, মানিকের কুসুম, শীর্ষেন্দুর ললিত, টলস্টয়ের আন্না কারেনিনা, হুমায়ুন আহমেদ এর মিসির আলি, হিমু- ছাড়া অন্য কোনো নাম ভাবা যায়!

একই ভাবে অনেক গানের কলিও তেমন। যেমন, "নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা...", "তোমার চন্দনা মরে গেছে....", "মনে পড়ে রুবী রায় কবিতায় তোমাকে...," কিম্বা "হ্যালো বেলা বোস..... ",- ইত্যাদি ইত্যাদি।
এক্ষেত্রে মার্কেজকে উল্লেখ করতেই হবে(আমি মার্কেজের প্রায় দশটি বই পড়েছি)। তাঁর গল্পে নায়ক বা নায়িকার নাম আসে একেবারে প্রথম বাক্যে, না হলে দ্বিতীয়টিতে।

যেমন 'অ্য ভেরি ওল্ডম্যান'... গল্পে প্রথম বাক্যেই দেখা দেয় নায়ক 'পেলায়ো'। 'ক্রনিকল অব অ্য ডেথ ফোরাটোল্ড' শুরুই হয়েছে নায়কের নাম দিয়ে 'নাদার'। 'ডেথ কনস্ট্যান্ট বেয়ন্ড লাভ'-এর নায়ক 'স্যাঞ্চেজ' আসে প্রথম বাক্যে। যেমন 'লাভ ইন দ্য টাইম অব কলেরা'য় দ্বিতীয় বাক্যে মার্কেজ নিয়ে এসেছেন 'ডা. হুভেনাল আরবিনো'কে। 'নিউজ অব অ্য কিডন্যাপিং'-এ প্রথমেই 'মারুজা পাচোঁ' আর 'বিয়াত্রিচ ভিলামিজার' এর নাম রয়েছে। এরকম আরও উদাহরণ দেওয়া যায়। যেমন ‘ওয়ান স্প্রিং আফটারনুন', 'হোয়াইল মারিয়া দে লা লুজ'...’ কিংবা ‘দ্য ফার্স্ট থিং সেনোরা প্রুডেনশিয়া লিনেরো নোটিশড’- ইত্যাদি।

মার্কেজের প্রথম বাক্যটাই অমোঘ। অন্তত তিনি তাই বলেছেন, ‘দ্য ফার্স্ট লাইন অলমোস্ট নকড মি অব দ্য বেড’। কিন্তু কথা শুধু প্রথম লাইন নিয়ে নয়, তারপর শব্দবুনন এত নিখুঁত হয় কী করে একজন লেখকের! হান্ড্রেড ইয়ার্সে ৪৪৮ পৃষ্ঠা কিংবা ক্রনিকলে ৩৪৮ পৃষ্ঠায় একটিও শিথিল বাক্য নেই। যেমন ‘ক্রনিকল-এর কথাই ধরা যাকঃ ‘হ্যাপি ফ্যামিলিজ আর অল অ্যালাইক, এভরি আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ওন ওয়ে’, জাস্টিফাই করতে করতে টলস্টয়কে লিখতে হল ৮৬৪ পৃষ্ঠা।

এতকথা লিখেছি যে কারণে তা হল এই, বাংলাভাষায় ওই একজন লেখককেই দেখতে পাই ‘যাঁর যেকোনো দেড়-দুলাইনের লেখাও আমার কাছে শিক্ষণীয় একটি বাচ্য নির্মাণ। একজন গদ্যলেখক কী করে পারেন তাঁর প্রতিটি বাক্যকেই অভূতপূর্ব ও মৌলিক করে তুলতে। তিনি জীবনানন্দ দাশ!!!

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:০৮
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×